রাজীব ঘোষ : পাকিস্তানে গান গাইতে গিয়েছিলেন বলিউড গায়ক মিকা সিংহ। জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাত তুঙ্গে উঠেছে। সেই সময়েই পাকিস্তানের এক ধনী ব্যবসায়ীর মেয়ের বিয়ের আসরে বলিউড গায়ক মিকা সিংহ গান গেয়েছেন। সেই অনুষ্ঠানে গান গাওয়ার পারিশ্রমিক বাবদ প্রায় এক কোটি টাকা মিকা নিয়েছেন।
মিকার এই অনুষ্ঠানের ভিডিও টুইটারে পোষ্ট করেছেন পাকিস্তানি সাংবাদিক নিয়ালা ইনায়াত। পাকিস্তানের সাংবাদিক সেই টুইটার পোষ্টে লিখেছেন, মুশারফের আত্মীয়ের বিয়েতে ভারতীয় গায়ক মিকা সিংহের পারফরম্যান্সে খুশি। অভিযোগ, এই অনুষ্ঠানে দাউদ ঘনিষ্ঠরা নাকি উপস্থিত ছিলেন। মিকা ছাড়াও ১৪ জন ভারতীয় এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই ঘটনার পরে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে পাকিস্তানে ওই অনুষ্ঠানে অংশগ্রহনের পরিপ্রেক্ষিতে কোনও চলচ্চিত্র নির্মাতা সংস্থা, মিউজিক কোম্পানি, অনলাইন কনটেন্ট ডিস্ট্রিবিউটার মিকা সিংহের সঙ্গে কোনো কাজ করবে না। এই বিবৃতির প্রতিলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে পাঠানো হয়েছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন সরকারকে মিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছে।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…