সোমনাথ বিশ্বাস: বাড়িতে ভগবানের ছবি বা মুর্তি রেখে আরাধনা করেন অনেকেই। আরাধ্য দেবতার মুর্তি রেখে পুজো করলে সকল বাধা বিঘ্ন কাটিয়ে ওঠা যায়। কিন্তু হিন্দু শাস্ত্র মতে এমন অনেক দেবতা আছে যাদের মুর্তি বা ছবি বাড়িতে রাখতে নেই। এইসব দেবতার মুর্তি বা ছবি বাড়িতে রাখলে তা আপনার জীবন অশান্তিতে ভরিয়ে তুলতে পারে। দেখে নিন কোন কোন দেবতার মুর্তি বা ছবি রাখবেন না বাড়িতে।
বাড়িতে ভুল করেও শ্মশান কালীর মুর্তি বা ছবি রাখবেন না। তান্ত্রিক গণ এই দেবীর পুজো করে থাকেন, তাই বাড়িতে এই দেবীর মুর্তি বা ছবি রাখলে গৃহস্থের অমঙ্গল হয়।
কোনো দেবতার বিধ্বংসী বা রুদ্র রুপের ছবি ঘরে না রাখাই ভালো। এই ধরনের দেবতার পুজো আপনার জীবনে অশান্তি ডেকে আনতে পারে। মন্দিরে এই দেবতার পুজো করা যায়, কিন্তু নিজের ঘরে না রাখাই ভালো।
শাস্ত্রে বলা হয়েছে যে, বাড়িতে একইসাথে তিনটে গণেশের মুর্তি কখনোই রাখা উচিত নয়। এতে করে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার উপর। একই ভাবে বাড়িতে একইসাথে ২টি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত। শাস্ত্রে বলা হয়েছে যে, একইসাথে ২টি শিবলিঙ্গ বাড়িতে রাখলে শিবলিঙ্গের মাহাত্ম্য থাকে না।
কোনো দেবতার মুর্তি বা ছবি যদি ভেঙে যায় তাহলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র মতে ভাঙা দেবতার মুর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…