সুরজিৎ দাস : আগামীকাল একই দিনে মাঠে নামতে চলেছে কলকাতার দুই বড়ো দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। দুপুর ৩ টের সময় ময়দানে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান ও কলকাতা কাস্টমস অপরদিকে সন্ধ্যা ৬ টায় যুবভারতীতে ডুরান্ডের ম্যাচে নামবে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসি। ডুরান্ডে প্রথম দুই ম্যাচ জিতে সেমিতে যাওয়া একপ্রকার নিশ্চিত করে ফেলেছে লালহলুদ বাহিনী তাই কালকের ম্যাচে ড্র করলেই সেমির টিকিট কনফার্ম করে ফেলবে ইস্টবেঙ্গল।
কাল বেঙ্গালুরুর অনভিজ্ঞ তরুণ দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কোচ পরীক্ষার পথেই যেতে পারেন তাই দলে একাধিক তরুণ মুখ থাকতে পারে তবে কোলাডো এখনো বিশ্রামে থাকায় কালকের ম্যাচ খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। অপরদিকে কলকাতা লিগের প্রথম ম্যাচে পিয়ারলেসের বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর কালকে কাস্টমস এর বিরুদ্ধে ম্যাচে নিজেদের সেরা টিমটাই মাঠে নামাবে মোহনবাগান তবে ফ্রান মোরান্তে খেলবে কি না সে বিষয়ে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
অপরদিকে এদিন মোহনবাগানে সই করছেন লাল হলুদের প্রাক্তন ফুটবলার লালরাম চুল্লোভা রালতে তবে কাল তিনি মাঠে নামবেন কিনা সে বিষয়ে বলা যাচ্ছে না। তাই কালকে দুই প্রধানের ম্যাচ ঘিরে শহরের উত্তাপ চরম থাকবে বলে ধরে নেওয়াই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…