দিদিকে বলো নিয়ে কী বললেন তৃণমূল বিধায়ক? দেখুন

রাজীব ঘোষ : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ‍্য জুড়ে দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন।নির্বাচন কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতো দলকে ফের রাজ‍্যের ক্ষমতায় নিয়ে আসতে মমতা একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছেন।আবার তার দলের বিধায়ক ও বিধাননগর করপোরেশনের প্রাক্তন মেয়র সব‍্যসাচী দত্ত দিদিকে বলো কর্মসূচির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন।বিদেশ থেকে ফিরে এসে সব‍্যসাচী দত্ত বলেন, দিদিকে বলোতে আমি নেই।

আমি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করি।আমি মনে করি, আমার জন্য দিদিকে বলো কর্মসূচির কোনো প্রয়োজন নেই।এর আগেও সব‍্যসাচী দলের ঠিক উল্টো পথে হেঁটে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।সম্প্রতি মধ‍্যমগ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জলাভূমি ভরাট নিয়ে প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন।সেই বৈঠকে সব‍্যসাচী দত্ত বলেন, বারাসাতে প্রচুর বেআইনি জলাভূমি ভরাট হচ্ছে।তখন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিজের বিধানসভা এলাকার কথা বলতে বলেন।তারপর সব‍্যসাচী বলেন, রাজারহাট নিউটাউন মৎস্য দফতর চাষ করে।সেখানে ২৩ টা ভেড়ি আর ৪৬ টা ঝিল আছে।জেলাশাসকের কাছে সেই বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল।কিন্তু জেলাশাসক বলেন কোনো রেকর্ড নেই।

এটা দেখতে হবে।মমতা তাকে বলেন, ঠিক আছে।মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে সব‍্যসাচী দত্তকে দলের এক অনুষ্ঠানে বলেছিলেন, তুই এখনো তৃণমূলে আছিস কেন?বিজেপিতে চলে যা।পরবর্তীতে সব‍্যসাচী বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দেন।তৃণমূল বিধায়ক সব‍্যসাচী দত্ত দলকে বিভিন্ন সময় অস্বস্তিতে ফেলেছেন।বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।তিনি তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে চলেছেন বলে মনে করেন রাজনৈতিক মহল।

কিছুদিন আগে নিউটাউনে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।বোমাবাজি, গুলি চলে।পুলিশ সেই ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করে।সব‍্যসাচী দত্ত অভিযোগ করেন, পুলিশ কেবল আমার ছেলেদের গ্রেফতার করছে।তাপস চট্টোপাধ্যায়ের অনুগামীদের গ্রেফতার করা হচ্ছে না।তবে বিধাননগরের নতুন মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে শুভেচ্ছা জানান সব‍্যসাচী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026