মমতার চেষ্টা ব‍্যর্থ, দূরত্ব বাড়ালেন ইনি!

রাজীব ঘোষ : জল্পনা চলছিল কলকাতা করপোরেশনের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে।কিছুদিন আগে রাজ‍্য বিধানসভার স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য শোভনকে ফোন করেন।পাশাপাশি তৃণমূলে ফেরার জন্য তাকে অনুরোধ করেন বিমান বন্দ‍্যোপাধ‍্যায়।আলোচনা শুরু হয়েছিল তাহলে কী শোভন সব মিটিয়ে নিয়ে তৃণমূলে ফিরছেন?একাধিক বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন শোভনকে ফিরিয়ে আনার জন্য।কলকাতা করপোরেশনের মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে রাজ‍্য বিধানসভায় তাকে দেখা যায় নি।

তৃণমূলের পক্ষ থেকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় সহ অন্যান্য নেতারা শোভনকে দলে ফেরাতে চেষ্টা করেছিলেন।স্পিকারের সঙ্গে ফোনে কথা হয়েছিল শোভনের, সেটা তিনি স্বীকার করেছিলেন।বিধানসভায় গিয়ে দেখা করবেন বলে জানিয়েছিলেন।কিন্তু তৃণমূলের সঙ্গে আরও দূরত্ব বাড়ালেন শোভন চট্টোপাধ্যায়।এবার পশ্চিমবঙ্গ বিধানসভার মৎস্য ও প্রানীসম্পদ বিষয়ক স্ট‍্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিলেন তিনি।

বিমান বন্দ‍্যোপাধ‍্যায় জানিয়েছিলেন শোভন বন্দ‍্যোপাধ‍্যায় না থাকায় দীর্ঘদিন ওই স্ট‍্যান্ডিং কমিটির মিটিং হচ্ছে না।স্ট‍্যান্ডিং কমিটির অন‍্যান‍্য সদস্যরা ক্ষোভ প্রকাশ করছেন।শোভন বন্দ‍্যোপাধ‍্যায় দেখা করবেন বলে জানিয়েছিলেন।মঙ্গলবার তিনি হাজির না হয়ে ফ‍্যাক্স মারফত বিধানসভায় পদত‍্যাগপত্র পাঠিয়ে দেন।স্পিকার বিমান বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, পদত‍্যাগপত্র পাইনি।নৈতিকতা থাকলে ওর অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026