‘দিদিকে বলো’ তে ফোন করে বোমা, গুলির কথা বলুন, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সায়ন্তন!

রাজীব ঘোষ : দিদিকে বলো কর্মসূচিতে মানুষের ব‍্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।তাদের কথায় এই পর্যন্ত রাজ‍্যের বহু সংখ্যক মানুষ দিদিকে বলো-তে ফোন করে বিভিন্ন অভাব অভিযোগ জানিয়েছেন।তাই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এবার এই কর্মসূচিতে ব‍্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।বিজেপির নেতারা তাদের দলের আক্রান্ত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দিদিকে বলো-তে ফোন করে রাজ‍্য জুড়ে বোমা, গুলি নিয়ে আক্রমণের কথা জানাতে বলেছেন।বিজেপি নেতা সায়ন্তন বসু এই বিষয়ে প্রশ্ন করে বলেন, বিজেপি কর্মী সমর্থকরা দিদির ফোনে ফোন করে এই কথা কেন জানাতে পারবেন না?

সম্প্রতি উত্তর ২৪ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের গিলাপোল এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি ছোঁড়া হয়।বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে।এই হামলায় বিজেপির ছয়জন কর্মী গুরুতর আহত হয়েছেন।সেই ঘটনার পর ওই এলাকায় কর্মী সমর্থকদের সাথে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ।বিজেপি নেতা সায়ন্তন বসু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সারা রাজ‍্য জুড়ে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা বিজেপির কর্মীদের উপর হামলা চালাচ্ছে।রাজ‍্যের পুলিশ এবং তৃণমূলের মাফিয়ারা একসঙ্গে তাদের দলের কর্মীদের অত‍্যাচার করছে।

পুলিশ ও দুস্কৃতীরা বিভিন্ন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে।তাই বিজেপির কর্মী সমর্থকরা দিদিকে বলো কর্মসূচিতে অংশ নিয়ে রাজনৈতিক সন্ত্রাসের পাশাপাশি তাদের উপর বোমা, গুলি নিয়ে হামলার কথা বলবেন।কিছুদিন আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো পোর্টালের মাধ্যমে রাজ‍্যে জনসংযোগ বাড়ানোর পরিকল্পনা করেছেন।কারণ অনেক তৃণমূল নেতা কর্মীদের কথায়, সাধারণ মানুষের থেকে তৃণমূল অনেকটাই দূরে সরে গিয়েছে।তাই দলের পক্ষ থেকে এই চেষ্টা শুরু হয়েছে।

এদিকে তৃণমূলের এই দিদিকে বলো কর্মসূচি নিয়ে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে।রাজ‍্যের মন্ত্রী ও দাপটে তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর নিজের এলাকায় এই কর্মসূচি নিয়ে বিধায়ক সুদর্শন ঘোষদস্তিদারের সঙ্গে ব্লক সভাপতির দ্বন্দ্ব শুরু হয়েছে।তারা দিদিকে বলো কর্মসূচি নিয়ে আলাদা ভাবে সাংবাদিক বৈঠক করেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন।

এই উদ্যোগ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙর এলাকাতেও।সেখানে মন্ত্রী রেজ্জাক মোল্লা সাংবাদিক বৈঠক করলেও সেখানে স্থানীয় তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন না।ফলে দলের মধ্যে এই অবস্থা হলে আগামী দিনে দিদিকে বলো উদ‍্যোগের বিষয়ে সমস্যা তৈরী হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026