সরকারি সূত্রে অনুযায়ী ২০১৯ এর জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গি আক্রন্তর সংখ্যা ১৭,১৮৩ জন। গত ২৪ ঘণ্টাই আক্রান্ত হয়েছে প্রায় ১৪৭৭ জন। বাংলাদেশের রাজধানী ঢাকাতে ডেঙ্গি আক্রান্তে মৃত ১৪। কলকাতা পুরসভার কাছের জনবসতি এলাকায় ডেঙ্গি মোকাবেলা সম্পর্কে ধারণা দেওয়ার প্রস্তাব পাঠায় বাংলাদেশ।
ডেঙ্গি ছড়ানোর পিছনে বাংলাদেশের মশার ভূমিকা থাকতে পারে বলে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় “সবুজ বাঁচাও” অভিযানের আরম্ভ করে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন। এই মিছিলের শেষে ডেঙ্গি সম্বন্ধে তিনি বলেন, “বাংলাদেশে খুব ডেঙ্গি হচ্ছে। তাই আমাদের আগে থেকেই বিশেষ সাবধানতা নেওয়া প্রয়োজন।”
তিনি আরও বলেন, “কিছু হলেও বাংলাদেশের ডেঙ্গীর প্রভাব আমাদের রাজ্যে পড়বে। তাই সীমান্ত এলাকায় বিশেষ করে সতর্কতা অবলম্বন করতে হবে।” এখন পর্যন্ত রাজ্যে ৭০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি রোগী পাওয়া গেছে ।
জেলার সরকারি হিসেব অনুযায়ী, প্রায় ৫০-৬০% রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এছাড়াও ব্যারাকপুর- এ ৫৬, অশোক নগরে – কল্যাণ গড়ে ৫৬, বিধাননগরে ৩০, টিটাগড়ে ৫৩, পানিহাটিতে ৪০, ভাটপাড়ায় ৩৮ এবং খড়দায় ৩৬ জন ডেঙ্গি রোগী পাওয়া গেছে। তুলনমূলকভাবে এলাকা ডেঙ্গির প্রভাব থেকে অনেক খানি বেঁচে আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…