দেবশ্রী বিজেপিতে যোগ করা নিয়ে শোভন চট্টোপাধ্যায় যা বললেন, জল্পনা তুঙ্গে!

অরূপ মাহাত: দল বদলের বাজারে একের পর এক চমক সামনে আসছে। লোকসভা ভোটে রাজ্য জুড়ে বিজেপির সাফল্যের পর যত সময় এগোচ্ছে ততই ভিড় বাড়ছে রাজ্য দফতরে। শাসক দলের একের পর এক হেভিওয়েট নেতা নেত্রী গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য পা বাড়িয়ে রয়েছে। দিন কয়েক আগে প্রাক্তন মন্ত্রী, কলকাতার প্রাক্তন মেয়র ও বিধায়ক শোভন চট্টোপাধ্যায় সবান্ধবী যোগ দিলেন বিজেপিতে। তাদের যোগদান পর্ব অন্য মাত্রা পেয়েছিল সেখানে তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়ের উপস্থিতিতে। সবাইকে অবাক করে সেদিন দেবশ্রী সটান গিয়ে হাজির হন বিজেপির সদর দফতরে। যদিও সে যাত্রায় শোভন ও বৈশাখীর প্রবল আপত্তিতে দেবশ্রীর বিজেপিতে যোগদান আটকে যায়।

তবে এবার আর কোন অসুবিধা নেই। খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন রায়দিঘীর তৃণমূল বিধায়ক। এ বিষয়ে শোভনের আর কোন ধরনের আপত্তি কাজ করবে না বলে সূত্রের খবর। বিজেপি শীর্ষ নেতৃত্ব শোভনদের জানিয়ে দিয়েছে, দেবশ্রীকে বিজেপিতে নিলে কোন রূপ আপত্তি করা চলবে না। অবস্থা বুঝে শোভনও আর কোন বিরোধিতা করেনি বলেই খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026