রাজ‍্যজুড়ে জন্মাষ্টমীতে কী পরিকল্পনা গেরুয়া শিবিরের, দেখুন

রাজীব ঘোষ: লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ‍্য জুড়ে বিজেপির উত্থান হয়েছে।রাজ‍্যে এক ধাক্কায় বিজেপির সাংসদ সংখ্যা ২ থেকে বেড়ে ১৮ হয়েছে।তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা অনেকটা কমে ২২ হয়েছে।ফলে সাংগঠনিকভাবে বিজেপি তৃণমূলের থেকে এখন যথেষ্ট শক্তিশালী।এবারের নির্বাচনে মূলত হিন্দু অধ‍্যুষিত এলাকায় বিজেপির ফলাফল ভালো হয়েছে।তাই আগামী ২০২১ সালে রাজ‍্যে ক্ষমতা দখলের লক্ষ্যে হিন্দুত্বের অস্ত্রে শান দিতে চলেছে গেরুয়া শিবির।রাজ‍্যে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করে হিন্দুত্বের শক্তি দেখিয়েছিল গেরুয়া শিবির।এবার জন্মাষ্টমীর মতো উৎসবকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে চাইছে গেরুয়া শিবির।বিজেপি সরাসরি এই জন্মাষ্টমী উৎসব আয়োজন করার দায়িত্বে নেই।তবে জন্মাষ্টমী উদযাপনের অনুষ্ঠানে বিজেপি নেতারা উপস্থিত থাকবেন।তারা এই কর্মকান্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন।

বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে জন্মাষ্টমীতে রাজ‍্য জুড়ে দেড় হাজার অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।ভিএইচপি-র মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় বলেন, রাজ‍্য জুড়ে দেড় হাজার অনুষ্ঠান করা হবে।৫০০ টি শোভাযাত্রা হবে সারা রাজ‍্যে।গতবারের চেয়ে এবার অনেক বেশি সাড়া পাচ্ছি।বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কলকাতাতেও বর্ণাঢ্য শোভাযাত্রা করা হচ্ছে।বিশ্ব হিন্দু পরিষদের মহিলা শাখা দুর্গাবাহিনী জন্মাষ্টমী উৎসব আয়োজনের দায়িত্বে থাকছে।হিন্দুত্বের আবেগ জাগিয়ে তুলতে জন্মাষ্টমীকে সামাজিক উৎসবের চেহারা দিতে চলেছে ভিএইচপি।কৃষ্ণ সাজো প্রতিযোগিতা, নাম-সংকীর্তন, মহিলাদের ডান্ডিয়া নাচ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষ জন্মাষ্টমী উদযাপনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।স্বাভাবিক ভাবেই জন্মাষ্টমী উপলক্ষে রাজ‍্য জুড়ে উদযাপন করার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026