নিজস্ব সংবাদদাতা: চাষের মরশুমের শুরুতে বৃষ্টির আকাল। অপেক্ষার প্রহর গুনছে চাষীরা। মৌসুমী বৃষ্টিপাতের কোন খবর নেই দক্ষিণবঙ্গে। তবে এরই মাঝে চাষীর মুখে হাসি ফোটাতে পারে আজকের নিম্নচাপ। উত্তর পূর্ব বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বর্ষণের আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই খবর। আজ সকাল থেকেই আকাশে কালো মেঘের সঞ্চার ঘটেছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল কাল থেকে প্রবল বর্ষণ হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে। তবে আগামীকাল মঙ্গলবার ও পরশু বুধবার নিম্নচাপ জনিত বর্ষণের তীব্রতা সর্বাধিক হবে বলেই আশঙ্কা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণের রেশ থাকবে। আজ বিকেল থেকে হালকা বৃষ্টি হতে পাতে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। নিম্নচাপের কারণে সমুদ্রগামী মৎস্যজীবীদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
কৃষি মরশুমের শুরুতে নিম্নচাপের এই বৃষ্টি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে। বৃষ্টির অভাবে থমকে থাকা কৃষিকাজ পুরোদমে শুরু হতে একটানা বৃষ্টির প্রয়োজন। তাই এই বৃষ্টি চাষীর কপালের ভাঁজ কমাবে বলেই আশা করছেন অনেকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…