নিজস্ব সংবাদদাতা: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, বিশেষ মর্যাদা লোপ -ভারতের এই সিদ্ধান্ত যে খুব সহজে মেনে না পাকিস্তান তার অনুমান ছিল। প্রত্যাশা মতই প্রতিক্রিয়া দিতে শুরু করেছে তারা। জানিয়ে দিল, এ ধরনের বেআইনি কাজ আটকাতে সব রকমের পদক্ষেপ নেবে তারা। এ বিষয়ে তারা ঠিক কী কী পদক্ষেপ নিতে পারে? কী জানালেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা?
আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ অনিন্দ্যজ্যোতি মজুমদারের কথায়, এই ঘটনার পর পাকিস্তান যেমন চুপ করে বসে থাকবে না, তেমনই সরাসরি যুদ্ধের পথেও হাঁটবে না। ভারতের আইনসভার এই সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নজরে এনে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবে তারা।
নিরাপত্তা পরিষদকে পাকিস্তান বোঝানোর চেষ্টা করবে কাশ্মীরের ওপর ভারতের এই পদক্ষেপ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের নিয়মের পরিপন্থী। ‘এছাড়াও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে সীমান্ত এলাকায় সমস্যার সৃষ্টি করতে পারে পাকিস্তান’। এমনটাই জানাচ্ছেন তিনি। ভারতের ৩৭০ নং ধারা অবলুপ্তির বিষয়টি আজ, মঙ্গলবার পাকিস্তানের আইনসভায় তোলা হতে পারে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, কীভাবে ভারতের এই পদক্ষেপ ঠেকানো যেতে পারে। যদিও ভারত নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য আমেরিকা, চিন, ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনকে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…