কাশ্মীর নিয়ে একের পর এক ধাক্কা খেল পাকিস্তান। তবু হাল ছাড়তে নারাজ ইমরান খানের প্রশাসন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে পাকিস্তান। অন্যান্য দেশগুলি বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করে ভারত সরকারের সিদ্ধান্তে সমর্থন জানালেও পাকিস্তান এর তীব্র বিরোধিতা শুরু করে। সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করে দু দেশের সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করে পাক প্রশাসন। পাকিস্তানের এমন মনোভাবেও নীরব থেকেছে নিউদিল্লি।
আন্তর্জাতিক স্তরে সহানুভূতি আদায়ের চেষ্টা ব্যর্থ হলে রাষ্ট্রসংঘে বিষয়টি উত্থাপন করার চেষ্টা করে ইসলামাবাদ। বন্ধু রাষ্ট্র চিনের সহযোগিতায় বিষয়টি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নিয়ে যেতে সফল হয় তারা। কিন্তু তারপরেই ধাক্কা খায় পাক প্রশাসন। শুক্রবার কাশ্মীর প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে জম্মু ও কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ ব্যাপার বলে উল্লেখ করা হয়। ধাক্কা খায় চিন ও পাকিস্তানের প্রচেষ্টা। খারিজ হয়ে যায় নিরাপত্তা পরিষদে পাকিস্তান ও চিনের আবেদন। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন জানান, ‘৩৭০ ধারা ভারতের সংবিধানের অংশ ছিল। এটি বাতিল করা ভারতের অভ্যন্তরীণ বিষয়।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…