Categories: দেশনিউজ

ATM এর নতুন নিয়ম জেনে নিন! না হলে সমস্যায় পড়তে পারেন!

গ্রাহকদের সুবিধার্থে নতুন নিয়ম নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক। পুরানো নিয়মের বেশ কিছু অংশ রদবদল করে নতুন নিয়ম আনছে আরবিআই। যদিও টাকা তোলার ক্ষেত্রে তেমন কোন পরিবর্তন আসছে না, অর্থাৎ টাকা তোলার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার চেয়ে বেশিবার এটিএম কার্ড ব্যবহার করলে শুল্ক কাটার নিয়ম অপরিবর্তিত থাকছে। তবে নিখরচায় টাকা তোলার সময়সীমা না বাড়ালেও অ্যাকাউন্টের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দিতে হবে না কোন অর্থ। মাসে যতবার খুশি যাচাই করা যাবে নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স। আরবিআই-এর এই সিদ্ধান্তে গ্রাহকদের সুবিধা হবে বলে আশা করা যায়।

বর্তমানে এটিএমের বোতাম টিপলেও অনেক সময় টাকা ওঠেনা। এতে সমস্যায় পড়েন এটিএম গ্রাহক। নিখরচায় লেনদেনের সংখ্যা বাড়ে অথচ পরিষেবা পান না গ্রাহক। নতুন নিয়মে এমন সমস্যার মুখোমুখি পড়লেও অসুবিধা হবে না গ্রাহকের। বোতাম টেপার পর টাকা না উঠলে তা নিখরচায় লেনদেন হিসেবে গৃহীত হবে না। এই লেনদেনটি অবৈধ ঘোষিত হবে ফলে নিখরচায় লেনদেনের সংখ্যা বাড়বে না, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান নিয়মে, নিজের ব্যাঙ্ক থেকে ৫ বার ও অন্য ব্যাঙ্ক থেকে ৩ বার টাকা তোলা যায় এটিএমের মাধ্যমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026