পালসারকে টেক্কা দিতে বাজারে আসছে Hero HF Delux 125, পছন্দ হচ্ছে বাইকপ্রেমীদের

আজকালকার দিনে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে দুই চাকার বাইক। যাদের বাড়ির বাইরে বেরিয়ে শহরের বিভিন্ন প্রান্তে গিয়ে কাজ করতে হয়, তাদের বাইক অবশ্যই লাগবে। তবে প্রত্যেক মধ্যবিত্তের মাথায় একটাই চিন্তা যে মোটামুটি সাধ্যের মধ্যে যে বাইক পাবে তাতে মাইলেজ কেমন হবে বা মেইনটেনেন্স খরচা কেমন। সেই নিরিখে ভারতের বাজারে সবচেয়ে জনপ্রিয় বাইক ব্র্যান্ডটি হল হিরো। আর এই কোম্পানির একটি বাইক যা ব্যাপক মাইলেজ দেয় তা হল Hero HF 100। তবে এবার এই বাইকের জনপ্রিয়তা কেড়ে নিচ্ছে আপগ্রেডেড ভার্সন Hero HF Delux 125। এই বাইকের লঞ্চ সমন্ধে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বাইক খুব শীঘ্রই লঞ্চ করবে ভারতীয় মার্কেটে।

প্রায় দুই দশক ধরে ভারতীয় মার্কেটে রাজ করছে Hero Hf Delux। এবার এই ১২৫ সিসি ভ্যারিয়েন্ট সে ব্যাপক পছন্দ হবে সকলের সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এই বাইকে ১২৪.৭ সিসির ইঞ্জিন পাবেন যা ৭৫০০ rpm এ ১০.৭২ bhp পাওয়ার ও ৬০০০ rpm এ ১০.৬ Nm টর্ক উৎপন্ন করবে। এছাড়া এতে থাকবে ৫ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এছাড়া এতে থাকবে ডিজিটাল স্পিডমিটার, ওডোমিটার ইত্যাদি। এছাড়া এতে পাওয়া যাবে চার্জিং এর সুবিধা এবং মোবাইল কানেক্টিভিটির মতো উন্নত প্রযুক্তি।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে এই বাইকে একটি ১০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকবে। এই বাইক ৫৫-৬০ kmpl এর মাইলেজ দিতে পারে। বাইকটি চারটি ভেরিয়েন্ট এবং ৬টি রঙের অপশানে পাওয়া যাবে। মনে করা হচ্ছে এই বাইকের এক্স শোরুম মূল্য ৮৫,০০০ থেকে ৯০,০০০ টাকার মধ্যে থাকবে।

BharatBarta Desk

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026