পিরিয়ড বা শারীরিক সম্পর্কের সময় তলপেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারন জেনে নিন!

এমন অনেক নারী আছে যাদের পিরিয়ডের সময় অথবা শারীরিক সম্পর্ক স্থাপনের সময় তলপেটে অসহ্য যন্ত্রণা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এর ফলে অজান্তেই তারা ডেকে আনছে বড় বিপদ। ঘন ঘন এই রূপ যন্ত্রণার আড়ালে জন্ম নিচ্ছে এক মহামারি অসুখ যা ‘এন্ডোমেট্রিওসিস’ নামে পরিচিত। একটি গবেষণায় দেখা যায় বর্তমানে বিশ্বে প্রায় ১৭ কোটি ৬০ লাখ নারী এই সমস্যায় ভুগছে। তাই সময় থাকতেই এই অসুখটির প্রতি সতর্ক হন। আসুন জেনে নেওয়া যাক এই রোগের কিছু লক্ষণ।

বয়ঃসন্ধির সময় থেকে সন্তান ধারণের সময় পর্যন্ত মেয়েদের জরায়ুতে নানা পরিবর্তন ঘঘটতে থাকে। এন্ডোমেট্রিয়াম হল ইউটেরাস বা জরায়ুতে থাকা একটি প্রয়োজনীয় আবরণ। প্রতিবার ঋতুস্রাবের পরেই আবরণটি পরিপূর্ণতা পায়। এরপর কোন মেয়ে গর্ভবতী না হলে ২৮ থেকে ৩০ দিনের মধ্যে আবরনটি জরায়ু থেকে খসে পড়ে যায়, ফলে আবার পুনরায় ঋতুস্রাব শুরু হয়। পিরিয়ড বা ঋতুস্রাব এর আগে কমবেশি পেটে ব্যথা সকলেরই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ব্যথার পরিমাণ তীব্র হয়। অনেক এই ব্যথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আবার অনেকে এই ব্যথা কমাতে পেইনকিলার সেবন করে। এর ফলে ধীরে ধীরে জন্ম নেয় ‘এন্ডোমেট্রিওসিস’। এক্ষেত্রে সচেতন মূলক পদক্ষেপ হিসেবে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। পলিসিস্টিক ওভারি হলে এক্ষেত্রে ওভারিতে সিস্ট থাকে, তবে সেই সিস্ট গুলো খুব বেশি সমস্যা সৃষ্টি করে না। কিন্তু এই সিস্ট গুলো যদি রক্তে পরিপূর্ণ হয় তবে সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস-এর লক্ষণ।

এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত রোগীর জরায়ুর ভিতরে ছাড়াও বাইরের দিকে ডিম্বাশয়ে, ডিম্ববাহী নালী বা গর্ভনালীতে এমনকি কখনও কখনও রেক্টাম বা মলাশয়ের গায়ে এন্ডোমেট্রিয়াম আবরণ তৈরি হয়। ঋতুস্রাবের সময়এই সব অস্বাভাবিক এন্ডোমেট্রিয়াম টিস্যুগুলোও ছিঁড়ে গেলে অস্বাভাবিক রক্তক্ষরণ হতে থাকে যার ফলে এই সময় তলপেটে অসহ্য যন্ত্রণা হয়। এই সময় ওভারিতে যে সিস্ট তৈরি হয় তাকে ‘চকোলেট সিস্ট’ বলা হয়। এই সমস্যাকে অবহেলা করলে অনেক সময় এই সিস্ট টিউমার এর আকৃতি ধারণ করে। সে ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর হয়ে পড়ে।

এন্ডোমেট্রিওসিসের সমস্যা অবহেলা না করে এই সময় প্রতিনিয়ত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এন্ডোমেট্রিওসিস এমন একটি অসুখ যা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা কখনোই সম্ভব হয়ে ওঠে না। একমাত্র ডায়াথার্মি, লেসার বা ল্যাপারোস্কোপির সাহায্যে এন্ডোমেট্রিওসিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026