অরূপ মাহাত: আসন্ন পুজো মরশুমের আগে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। সমগ্র দেশের ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকস এসোসিয়েশন, এমনটাই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। ৩.৬ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৃদ্ধি আগস্ট-অক্টোবর কোয়ার্টারের জন্য। ফলে সেপ্টেম্বর মাসের বেতনের সাথে এই অতিরিক্ত বেতন তোলার সুযোগ পাবেন ব্যাংক কর্মচারীরা।
এর ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীরা। এবার তাদের জন্য খুশির খবর। জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে দ্বিতীয় মোদী সরকার।
সূত্রের খবর, সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এ বিষয়ে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মোদি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কর্মচারীদের ডিএ বৃদ্ধির ব্যাপারে। তবে ৫-১০ শতাংশ ডিএ বৃদ্ধির কথা শোনা গেলেও, আপাতত ৪-৫ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তাই পুজোর আগে আরও একবার খুশির আমেজ সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী মহলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…