কিছুদিন আগে হাতে ব্রাইডাল চুরি, মেহেন্দি, মাথা ভর্তি সিঁদুর এই রকম সদ্য বিবাহিতার সাজে সোশাল মিডিয়াই ছবি পোস্ট করেছিলেন বলিটাউনের ‘কন্ট্রোভার্সি কুইন ‘ রাখি সাওয়ান্ত। তার ছবিগুলি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তখন রাখিকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি বিয়ে করে ফেলেছেন? তার উত্তরে রাখি বলেছিলেন , ছবিগুলো ব্রাইডাল ফোটোশ্যুটের। অবশেষে এই সপ্তাহের শুরুতে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন রাখি। জানান যে সম্প্রতি তিনি এক ব্রিটিশ NRI বিজনেসম্যানের সঙ্গে বিয়ে করেছেন তিনি। 30 জুলাই মুম্বইয়ের জেডাব্লু মেরিয়টে এই বিবাহ সম্পন্ন হয়েছে।
কথাটি সবার থেকে লুকিয়ে রাখার ব্যাপারে তিনি জানান, ‘আমি ভয় পেয়ে গেছিলাম। তবে হ্যাঁ, আমি বিয়ে করেছি। আমি খবরটি নিশ্চিত করছি।’ তিনি আরও বলেন, ‘ আমার স্বামী মিডিয়া পছন্দ করেন না। কারও সামনে আসতে চাননি তিনি। বিয়ে হয় দুই পরিবারের মাঝে, তাতে গোটা পৃথিবীকে ডাকার কি আছে?’ তিনি জানান তার স্বামীর নাম রীতেশ। তার কাছে তার স্বামী পরমেশ্বর।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…