শিরোনাম দেখে ঘাবড়ে গেলেন নিশ্চয়ই? তা তো একটু ঘাবড়াবার কথা। চলচ্চিত্র পরিচালকের ছেলে আবার কুলি? এ আবার হয় নাকি? কিন্তু এমনটাই ঘটেছে যদিও রিয়েল লাইফে নয় রিল লাইফে। আর সেই কুলি হলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলে। তাহলে আর কারও বুঝতে বাকি নেই যে কার কথা বলতে চলেছি। হ্যাঁ ডেভিড ধাওয়ানের পরবর্তী ছবি করি নাম্বার ওয়ান এ, বরুণ ধাওয়ানকে দেখা যেতে চলেছে কুলির ভূমিকায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ছবির পোস্টার যা ঘিরে এখন উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে। গোবিন্দ করিশ্মার জুটির সিনেমার রিমেকে এবার বরুণ আর সারা আলি খান। কমেডি চরিত্রের অভিনেতা গোবিন্দার ভূমিকায় বরুণ ধাওয়ানকে কতটা মানাবে এই নিয়ে জল্পনা ছিল। কিন্তু ফার্স্ট লুক ও পোস্টারে গ্রেট পার্সোনালিটির বরুণ ধাওয়ানকে দেখে সকলেরই চোখ কপালে উঠেছে। সেই ছবিতে বরুণকে লাল শার্ট আর সাদা প্যান্ট পরে দেখা গিয়েছে মাথায় কুলিদের টুপি।
ঠিক যেন গোবিন্দার মতো। তবে সময়ের পার্থক্যে গোবিন্দা তখন সেজে ছিলেন তখনকার দিনের কুলির মতো বর্তমানে বরুণ সেজেছেন এ যুগের কুলির আদলে।বলিউড সূত্রে জানা গিয়েছে গোবিন্দ ও করিশ্মার সিনেমার রিমেকে তৈরি কুলি নাম্বার ওয়ান এ গোবিন্দা ও করিশ্মার দুটি গানও নাকি থাকছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…