Categories: খেলা

শেষমেশ বিরাট, রোহিতদের কোচ কে হতে চলেছেন? বিসিসিআই কাকে বেছে নিচ্ছেন, জানুন বিস্তারিত!

বিরাট-রহিতদের হেড কোচ কে হতে চলেছেন তা নিয়ে ক্রিকেটমহলে বিতর্ক তুঙ্গে। বিসিসিআই কাকে বেছে নিচ্ছেন তার দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারেই ভেঙ্গে পড়েছে। প্রতিদিনই দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। একাধিক রাজনীতি চলছে ভারতীয় টিমের ড্রেসিংরুমে। সবচেয়ে বড় প্রশ্ন হল কোচ রবি শাস্ত্রী কে নিয়ে। বিসিসিআই এবার তাকে বাদ দিতে চলেছে এমনটাই সূত্রের খবর।

নতুন কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই। বিরাটদের নতুন কোচ কে হবে তা ঠিক করবেন কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি। তারাই বেছে নেবে কোচ ও সাপোর্ট স্টাফ। বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল নতুন হেড কোচ এবং সাপোর্ট স্টাফ পেতে চলেছে। কোচ রবি শাস্ত্রী এবং সাপোর্ট স্টাফদের সময়সীমা বিশ্বকাপ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে তাদের সময়সীমা বাড়ানো হয়েছে। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ২০০০ জন ভারতীয় দলের কোচের পদের জন্য আবেদন করেছেন। এই ২০০০ জনের মধ্যে থেকে ৬ জনকে বিসিসিআই শর্টলিস্টেড করেছে।

এই ৬ জনের মধ্যে থেকে হেড কোচ বাছার জন্য বিসিসিআই ১৬ ই আগষ্ট মুম্বাইতে ডেকে পাঠিয়েছে। বিসিসিআই যে ৬জনের নাম শর্টলিস্টেড করেছে তাতে বর্তমান হেড কোচ রবি শাস্ত্রীরও নাম রয়েছে। এছাড়া যারা আছেন তারা হল- প্রাক্তন ভারতীয় ফিল্ডিং কোচ রবিন সিং, সানরাইজার্স হায়দ্রাবাদ এর কোচ টম মুডি, আফগানিস্তান দলের কোচ ফিল সিমন্স, ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার লালচন্দ রাজপুত এবং নিউজিল্যান্ড দলের প্রাক্তন কোচ মাইক হেনস।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026