আসলে জীবনে সকলেই খোঁজে একটা আরামের চাকরি। যাতে বেশি পরিশ্রম করতে হবে না, অথচ মাস গেলে মোটা টাকার মাইনে চলে আসবে আপনার অ্যাকাউন্টে। এমন চাকরির স্বপ্ন দেখেন না এমন মানুষ পাওয়া বোধ হয় দুষ্কর।
সেই সব মানুষের জন্য একটা অসাধারণ চাকরির প্রস্তাব নিয়ে এল নাসা। হ্যাঁ ঠিকই দেখেছেন, আর কেউ নই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। নাসার নয়া অফার। আপনাকে টানা ৭০ দিন কাটাতে হবে বিছানায় শুয়ে শুয়ে। আপনি যতক্ষণ খুশি ঘুমাতে পারেন। কোনও অসুবিধা নেই। আর এই ৭০ দিন ঘুমানোর জন্য আপনি পাবেন ১২ হাজার ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ১০ লক্ষ টাকা। ভাবতে পারছেন খালি ঘুমানোর জন্য এত টাকা।
আসলে নাসার বিজ্ঞানীরা নতুন করে গবেষণা করতে চাইছেন, বিছানায় শুয়ে থাকা অবস্থায় মানুষের শরীরের ওজনের কোনও তারতম্য হয় কিনা। টানা ঘুমিয়ে থাকলেন মানবদেহ কীভাবে পরিবর্তিত হয় সেটাই মূলত গবেষণার বিষয়। আর সেকারণেই ঘুম-বীর প্রয়োজন নাসার।
কিন্তু সমস্যা একটাই আপনি এই ৭০ দিন বিছানা ছেড়ে উঠতে পারবেন না। খাওয়া-দাওয়া, স্নান সবকিছু আপনাকে করতে হবে শুয়ে শুয়েই।
গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…
হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…
আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…
গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…
আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…
আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…