রাজীব ঘোষ: প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এবার রাজ্য বিজেপির নেতা মুকুল রায়ের বিরুদ্ধে।রেলমন্ত্রকে স্থায়ী সদস্যপদ দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা নিয়েছেন মুকুল রায়।এই মর্মে অভিযোগ করেছেন কলকাতার শকুন্তলা পার্কের বাসিন্দা সন্তু গাঙ্গুলি।সরশুনা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।মুকুল রায়ের হয়ে এই টাকা তুলেছেন বিজেপির জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি বাবান ঘোষ।বাবান ঘোষ মুকুল রায়ের ঘনিষ্ঠ হওয়ায় রেলে স্থায়ী সদস্য পদ দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা তুলেছেন।মুকুল ঘনিষ্ঠ বাবান ঘোষ আবার টলিউডের বিজেপির নতুন সংগঠনের সভাপতি।স্বাভাবিক ভাবেই তিনি রাজ্য বিজেপির যথেষ্ট প্রভাবশালী নেতা বলে পরিচিত।
বাবান ঘোষের নামে সরশুনা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ এদিন রাত দেড়টার সময় ঘুম থেকে তাকে তুলে নিয়ে আসে।সারারাত ধরে বাবান ঘোষকে পুলিশ জেরা করে।পুলিশের বক্তব্য বিজেপি নেতা বাবান ঘোষ জেরায় টাকা তোলার কথা স্বীকার করেছেন।পুলিশ তাকে গ্রেফতার করেছে।পাশাপাশি রাজ্য বিজেপির নেতা মুকুল রায়ের নামেও পুলিশ এফ আই আর করতে চলেছে।মুকুলের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করতে চলেছে পুলিশ প্রশাসন।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…