সিবিআই জেরার সামনে প্রাক্তন এই মন্ত্রী!

রাজীব ঘোষ : সিবিআই হন‍্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরমকে। মঙ্গলবার রাতে চিদাম্বরমের দিল্লির বাড়িতে নোটিশ ঝুলিয়ে দিয়েছে সিবিআই। সিবিআইয়ের অফিসাররা কিছুক্ষণের মধ্যেই হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।চিদাম্বরম সেই নির্দেশ না মানায় সিবিআই ফের হানা দেয়।কিন্তু চিদাম্বরমের দেখা পাওয়া যায় নি।দিল্লি হাইকোর্ট প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।তারপর চিদাম্বরম সিবিআইয়ের গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বল,সলমন খুরশিদ একটি অভিষেক মনু সিংভি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। আজ সেটার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে।

হাইকোর্ট চিদাম্বরমের আর্জি খারিজ করার পর সিবিআই তাকে গ্রেফতার করতে পারে, সেই বিষয়টি পরিস্কার হয়ে যায়। সিবিআই, ইডির অফিসাররা তখন চিদাম্বরমকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিতে চায়। তবে ইতিমধ্যে চিদাম্বরম বেপাত্তা হয়ে গিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিবিআই অফিসাররা তল্লাশি চালানো শুরু করেছেন। চিদাম্বরমের মোবাইল ফোন বন্ধ রয়েছে। কিন্তু কোথায় চিদাম্বরম? এবার চিদাম্বরমের হয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সকালে টুইট করেন।টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, নির্লজ্জ,কাপুরুষের মতো খোঁজা হচ্ছে চিদাম্বরমকে।আমরা তার পাশে আছি।ফল যাই হোক, সত‍্যের জন্য লড়াই চলবে।চিদাম্বরমের সমর্থনে প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্রকে আক্রমণ করেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026