Categories: খেলা

বিরাট-রোহিত সম্পর্ক নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, যা জানালো BCCI

ভারত বার্তা ডেস্ক : দিনের পর দিন বিরাট–রোহিত সম্পর্ক নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারেই ভেঙ্গে পড়েছে। দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। রোহিত বনাম বিরাটের দ্বন্দ্ব। এছাড়াও একাধিক রাজনীতি চলছে ভারতীয় টিমের ড্রেসিংরুমে। দর্শকাসনে একই বক্সে বসেও একে অপরের সঙ্গে বাক্য বিনিময় পর্যন্ত করতে দেখা যায়নি রোহিত ও কোহলির বেটারহাফদের। এমনকী কিছুদিন আগে অধিনায়ক বিরাট কোহলি এবং সহ–অধীনায়ক রোহিত শর্মা এর নেতৃত্বে নাকি দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছেন ক্রিকেটাররা এমন সব খবরও উঠে এসেছিল শিরোনামে।

এবার ইনস্টাগ্রামে কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা কে আনফলো করলেন রোহিত। এর আগে বিরাটকেও আনফলো করেছিলেন রোহিত। তবে বিরাট কোহলি এখনো সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মা কে ফলো করছেন। তবে অনুষ্কা শর্মা, রোহিত ও তার স্ত্রী ঋত্বিকা কে ফলো করেন না। এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। এইভাবে যদি তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলতে থাকলে ভারতীয় দল যে অনেকটাই দুর্বল হয়ে পড়বে সেকথা বলার প্রয়োজন থাকে না। পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে তাতে এবার মাঠে নামতে হল ভারতীয় বোর্ডকে ৷

BCCI -র জন্য সুপ্রিম কোর্টের নিযুক্ত COA -প্রধান বিনোদ রাই জানিয়েছেন, রোহিত ও বিরাটের মধ্যে কোনও কিছুই ঘটেনি৷ যা বলা হচ্ছে তা নাকি পুরোপুরি মিডিয়ার বানানো৷ ভারতীয় ড্রেসিংরুমে সব কিছু নাকি অল ইজ ওয়ে৷ কোনটা সত্যি আর কোনটা মিথ্যা? সন্দেহ দানা বাধছে।

ভারতীয় দল অনেক বড় সাফল্য পেয়েছে এই ক্রিকেটারের কারনে, জানালেন লাসিথ মালিঙ্গা!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026