ভারত বার্তা ডেস্ক : অবশেষে ভারতে লঞ্চ হল PUBG Mobile-এর হালকা ভার্সন PUBG Mobile Lite। গুগল প্লে স্টোর থেকে গ্রাহকরা PUBG Mobile Lite ডাউনলোড করে খেলতে পারবেন। ফোনে পাবজি খেলার সময়ে বার বার ফোন হ্যাং হয়ে যায়? কম স্পেসিফিকেশন বা পুরানো ফোনে পাবজি খেলার সময়ে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। সেই বিষয়টি মাথায় রেখেই কম মেমোরির স্মার্টফোনের জন্য এল PUBG Mobile Lite। এই গেমের লাইট ভার্সনটি লঞ্চ করেছে Tencent Games।
এর মূল উদেশ্য হল যাতে গেমাররা যেখানে, সেখানে যে কোনও ডিভাইসে খেলতে পারে এই গেম। PUBG Mobile Lite এর সাইজ 400 MB। যে সব স্মার্টফোনে 2GB বার তার থেকেও কম RAM রয়েছে সেই সব ফোনের জন্য বিশেষভাবে এই গেম ডিজাইন করেছে চিনের কোময়ানিটি। ফলে কোনরকম হ্যাং ছাড়াই সহজে এই গেম খেলা যাবে। Tencent Games জানিয়েছে, পাবজি মোবাইলের সঙ্গে এই লাইট ভার্সানের কোনও গেমপ্লে-এর পার্থক্য নেই।
তবে, গ্রাফিক্সের ব্যবহারে কিছুটা বদল আনা হয়েছে। পাশাপাশি পাবজি মোবাইল লাইট এ মাত্র 60 জন প্লেয়ার খেলতে পারবে। পাবজি মোবাইলের মতো ১০০টি প্লেয়ার থাকে না। PUBG Mobile Lite গেমে থাকছে তুলনামুলক ছোট ম্যাপ। মানে লাইট ভার্সনে ম্যাচ হবে রুদ্ধশ্বাস ম্যাচ আর শেষ হতে সময় লাগবে ১০ মিনিট। দুটি গেম মোড থাকছে পাবজি মোবাইল লাইটে। ক্লাসিক ও আর্কেড। মোড-প্রতি একটি করে ম্যাপ। কেবলমাত্র এশিয়া ও দক্ষিণ আমেরিকার সার্ভার অপশান থাকবে এই ভার্সানে।
WhatsApp থেকে ম্যাসেজ ডিলিট, আর চিন্তা নেই, এই ভাবে ফিরিয়ে আনতে পারবেন ডিলিট ম্যাসেজ!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…