নিউজ

বড় খবরঃ রাজীব কুমারকে নিয়ে চাঞ্চল্যকার তথ্য দিল বিজেপি নেতা! তোলপাড় তৃণমূল শিবিরে

সম্প্রতি বেপাত্তা তৃণমূল ঘনিষ্ঠ কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আইপিএস রাজীব কুমার। কিন্তু রাজীব কুমার এখন কোথায়? তা ঘিরে নানা জল্পনা। এই প্রেক্ষাপটে কদিন আগে বিজেপির রাজ্যসভাপতি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই লুকিয়ে রয়েছেন রাজীব কুমার। এবার এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্যসভাপতির থেকে আলাদা পথ অবলম্বন করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন একদা তৃণমূলের ‘বাহুবলী’ নেতা অর্থাৎ বর্তমানে বিজেপি সাংসদ অর্জুন সিং। সারদা মামলায় রাজীব কুমারকে সিবিআই তলব নিয়ে ব্যারাকপুরের এই সাংসদ বলেন, “ একজন আইপিএস অফিসার কে ছুটি নিতে গেলে ফোন নম্বর ও ঠিকানা জানিয়ে দিয়ে যেতে হয়। আর রাজীব কুমার কিছু না জানিয়েই ঘুরে বেড়াচ্ছেন। ওনাকে পাওয়া যাচ্ছে না। উনি মুখ খুললে সারদা-নারদার সব তথ্য বেরিয়ে আসবে।

তাই সরকার ওনাকে আড়াল করছে। রাজীব কুমারের পরিবারের লোকজনকে বলছি, রাজীব কুমার জীবিত থাকলে অবিলম্বে ওনাকে আত্মসমর্পণ করতে বলুন। নইলে আমাদের সন্দেহ রয়েছে যে মুখ্যমন্ত্রী ওনাকে খুন করিয়ে দিতে পারেন। মুখ্যমন্ত্রী জানেন, রাজীব কুমার মুখ খুলে দিলে তৃণমূল সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তৃণমূলের গুন্ডারা ওনার ক্ষতি করতে পারে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026