আর কিছুদিন বাদেই পুজো। কিন্তু পুজোর আগেই নিজের আসর জমাতে চলেছে বৃষ্টি। পশ্চিম ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
গত কয়েকদিন ধরেই আকাশে কখনো কালো মেঘ। আবার কখনো রোদ। মাঝে মধ্যে ছিঁটেফোঁটা বৃষ্টি। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি লেগেই আছে। তবে আজ, বুধবার সকাল থেকে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই কালো মেঘে ভারী বৃষ্টি শুরু হয় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া-সহ একাধিক জেলায়। আরবসাগরের মতো বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর জেরে একটি নিম্নচাপ ঘনীভূত হতে পারে।
তার দরুনই আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে। সঙ্গে কমবে তাপমাত্রাও। ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনায় ও দুই মেদিনীপুরে। বর্ষণের সম্ভাবনা ঝারগ্রামেও। আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…