ভারত বার্তা ডেস্ক : বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর ভারতীয় দল একেবারেই ভেঙ্গে পড়েছে। দলের ভিতর থেকেই বেরিয়ে আসছে একের পর এক ক্ষোভ। রোহিত বনাম বিরাটের দ্বন্দ্ব। এছাড়াও একাধিক রাজনীতি চলছে ভারতীয় টিমের ড্রেসিংরুমে। সবচেয়ে বড় প্রশ্ন হল কোচ রবি শাস্ত্রী কে নিয়ে। বিসিসিআই এবার তাকে বাদ দিতে চলেছে। ইতিমধ্যেই নতুন কোচ খুঁজতে শুরু করেছে বিসিসিআই। বিরাটদের নতুন কোচ কে হবে তা ঠিক করবেন কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি। তারাই বেছে নেবে কোচ ও সাপোর্ট স্টাফ। সূত্রের খবর কোচের দৌড়ে এগিয়ে আছেন, সানরাইজার্স হায়দ্রাবাদের টম মুডি, বিশ্বকাপ জয়ী দলের কোচ ট্রেভর বেলিস, বর্তমানে পাকিস্থানের কোচ মিকি আর্থার, এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে। তবে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কারস্টেনের কথাও ভাবা হচ্ছে। কোচ হিসাবে আবেদন করার শেষ তারিখ ৩০ জুলাই ৷
এবার বিরাটদের হেড কোচ হতে চেয়ে আবেদন প্রাক্তন অলরাউন্ডার রবিন সিং-এর। রবিন সিং বিগত ১৫ বছর ধরে বেশ কয়েকটি দলের সঙ্গে কাজ করেছেন৷ তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী কোচও ছিলেন। এছাড়া U–19 ও IND–A দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ রবিন সিং সেই সময়ে ভারতের ফিল্ডিং কোচ ছিলেন যখন ২০০৭-এ ভারত টি ২০ বিশ্বকাপ জিতেছিল ধোনির নেতৃত্বে। রবিন সিং দেশের হয়ে ১৩৬ টি ওয়ানডে ম্যাচে ৬৯ টি উইকেটের পাশাপাশি ২,৩৩৬ রান করেছিলেন। এবার শুধু দেখার কপিল দেবের নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি রবিন সিং কে ভারতের হেড কোচ পদে নিযুক্ত করেন কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…