ভারতের সাথে আলোচনায় বসতে চায় এই দেশ!

অরূপ মাহাত: সাম্প্রতিক কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে পাকিস্তান। এ নিয়ে সারা বিশ্ব যখন ভারতের পাশে দাঁড়িয়েছে তখন পাকিস্তান আশা করেছিল চিন অন্তত তাদের পাশে দাঁড়াবে। প্রাথমিক ভাবে চিনও ভারতের কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় খুশি নয়। কিন্তু ভারত এক কড়া বিবৃতিতে জানান, ভারত যেমন অন্য কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনদিন মাথা ঘামায়নি, ভারতও চাইবে অন্য কোন দেশ যেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামায়। এরপর চিনের দিক থেকে আর কোনরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের চিন সফর বেশ গুরুত্বপূর্ণ এবং চিনের জন্য একটা বার্তা বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। পূর্বনির্ধারিত এই সফরের উদ্দেশ্যে তিন দিনের জন্য আজই চিনের রাজধানী বেজিংএ পৌছেছেন তিনি। ইতিমধ্যে চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সাথে আলোচনা করেছেন তিনি। এই বছরের শেষের দিকে চিনের প্রেসিডেন্ট সি জিনফিংএর ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক সুনিশ্চিত করতেই চিনে গিয়েছেন বিদেশমন্ত্রী। যদিও বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার রবিবার বলেন, সব ক্ষেত্রে চিন ভারতের অন্যতম বন্ধু৷ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতেই বিদেশমন্ত্রীর চিন সফর বলে উল্লেখ করেন তিনি।

তবে আন্তর্জাতিক মহল এস জয়শঙ্করের এই চিন সফরকে ভারতের একটি কূটনৈতিক চাল হিসেবেই দেখছে। পাকিস্তানের বন্ধু বলে পরিচিত চিনকে নিজেদের দিকে টেনে প্রতিবেশী দেশকে আরও নিঃসঙ্গ করার চেষ্টায় প্রাক্তন কূটনীতিক ও বর্তমান বিদেশমন্ত্রীর এই চিন সফর বলে দারি রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026

বুধ থেকে বদলাবে হাওয়া, দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা, স্বস্তির ইঙ্গিত আবহাওয়ায়

দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…

May 25, 2026

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026