সপ্তাহের দ্বিতীয় দিনে কলকাতায় বেড়েছে সোনার দাম। শহরে ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনার দাম তুমুল হারে বেড়েছে এই সপ্তাহে। ২২ ক্যারাট ও ২৪ ক্যারাট সোনা গ্রাম প্রতি ৪২ টাকা করে বেড়েছে। বর্তমানে কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩,৭১৫ টাকা, যা আগে ছিল ৩,৬৭৩ টাকা। ২২ ক্যারাট সোনার ৮ গ্রামের দাম ৩০৪ টাকা বেড়ে ২৯,৭২০ টাকায় দাঁড়িয়েছে।সুতরাং ১০ গ্রাম সোনার দাম ৪৩০ টাকা বেড়ে ৩৭,১৫০ টাকা হয়েছে অর্থাৎ ১০০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৪,৩০০ টাকা বেড়ে ৩,৭১,৫০০ টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, ২৪ ক্যারাট সোনার দামও রীতিমত বেড়েছে। শহরে এখন ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩,৮১৯ টাকা, যা আগে ছিল ৩,৭৭৭ টাকা। ১০ গ্রামের দাম ৪২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৮,১৯০ টাকায় এবং ১০০ গ্রাম সোনার দাম ৪,২০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩,৮১,৯০০ টাকায়। সোনার এই রকম দাম বাড়ায় মাথাই হাত মধ্যবিত্ত পরিবারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…