ভারতে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়ে ২২৩-এ এসে দাঁড়িয়েছে। যার মধ্যে এখনো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবথেকে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। তবে বাকি রাজ্যতেও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। যা উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশকে।
তবে এর মধ্যে আপাতত স্বস্তির কথা শুনিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। তারা বলেছেন যে করোনা ভাইরাস এখন ও ‘কমিউনিটি ট্রান্সমিশন’ -র স্টেজে আসেনি। অর্থাৎ ভারত এখনো স্টেজ ২-তে আছে। করোনা আক্রান্ত কোন ও ব্যক্তির সংস্পর্শে বা করোনা আক্রান্ত কোনো দেশে গেলে সংক্রমণ হয় ঠিকই। কিন্তু সেটা না করেও যদি কোন ও ব্যক্তির রিপোর্ট পজিটিভ আসে তখনই বলা হয় ‘কমিউনিটি ট্রান্সমিশন।’ এই ট্রান্সমিশনের ফলে সংক্রমণ দ্রুত ছড়াবে এবং আক্রান্তের সংখ্যা অনেক বাড়বে। যা আরও বেশি উদ্বেগের বিষয়।
তবে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বিদেশ থেকে না আসা কিন্তু জ্বর -কাশি হয়েছে এরকম প্রায় ৮২৬ জন রোগীকে পরীক্ষা করেছিলেন। তবে স্বস্তির খবর এই যে তাদের সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তাদের কারোর মধ্যে ভাইরাস সংক্রমিত হয়নি। বুধবার চেন্নাইয়ের এক ব্যক্তির করোনা পজিটিভ আসে কিন্তু তিনি বিদেশ যাননি। যা চিৎসকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রাথমিক পর্যায়ে না হলেও পরে জানা যায় যে তিনি কয়েকদিন আগেই দিল্লির এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, আর তার থেকেই তিনি সংক্রমিত হয়েছেন। এরপরই চিকিৎসকরা নিশ্চিন্ত হন এবং ভারত যে এখনো স্টেজ ২-তে আছে তার উল্লেখ করেন।
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…