গতকাল জাতির উদ্যেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস রুখতে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন। বিশেষ দরকার ছাড়া রবিবার কাউকে বাড়ির বাইরে বেরোতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। সেই জনতা কার্ফুর জন্যে শনিবার রাত থেকে রবিবার রাত ১০ টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না বলে জানালো ভারতীয় রেল। লোকাল ট্রেনের পাশাপাশি মেল ও এক্সপ্রেস ট্রেন গুলিও বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে।
রেলের তরফে জানা যাচ্ছে মেল ও এক্সপ্রেস ট্রেনগুলো রবিবার ভোর ৪ টে পর্যন্ত যতদূর পৌঁছাবে সেখানেই দাঁড়িয়ে থাকবে। এমনকি এই ট্রেনগুলিতে আইআরসিটিসি খাবারও সরবরাহ করবে না বলে জানিয়েছে। রবিবারে বিভিন্ন রেল স্টেশনগুলিতে আইআরসিটিসির স্টল, জন আহারের স্টল সবই বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…