আন্তর্জাতিক

করোনা ভাইরাস মোকাবিলায় এক অভিনব উদ্যোগ নেপাল সরকারের

শ্রেয়া চ্যাটার্জি : গোটা বিশ্বের করোনাভাইরাস এর ত্রাস এখনও অব্যাহত রয়েছে। চীনের পরে ইতালি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এর একটা কারণ হিসেবে বলা যাচ্ছে যে, প্রথমে ভাইরাসটিকে খুব একটা গুরুত্ব দেয়নি ইতালি। তাই ইতালিতে এমন বিভৎসভাবে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। চীনে যেহেতু এই ভাইরাসটির উৎস তাই চীন হাতে খুব একটা সময় পায়নি। এদিকে ভারতবর্ষ যথেষ্ট প্রস্তুতি নিচ্ছে ভাইরাসটি মোকাবিলায়। ভারতবর্ষে এখন করোনাভাইরাস স্টেজ টু চলছে। তিন নম্বর স্টেজে গিয়ে এই প্রত্যেকটি দেশে ভাইরাসটির ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তাই ভারতবর্ষ চেষ্টা করা হচ্ছে যাতে কিছুতেই এই ভাইরাসটি স্টেজ থ্রি তে গিয়ে না পড়ে।

এ বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেপাল সরকার। সেদেশে একটাও করোনা ভাইরাস এ আক্রান্ত রোগী মেলেনি তা সত্বেও তাদের প্রস্তুতি একেবারে তুঙ্গে। যদি সে দেশে কোনভাবে এই ভাইরাস আক্রান্ত হয় তা মোকাবিলার জন্য সরকার সবরকম ব্যবস্থা করেছেন। যা সত্যিই একটি দায়িত্বশীল দেশের করা উচিত, তেমনটাই করেছে। তাঁবুর জায়গা হিসাবে বেছে নেওয়া হয়েছে নেপাল সেনাবাহিনীর প্রধান কার্যালয়ের জায়গাকে। রাজধানী কাঠমান্ডু ত্রিপুরেশ্বরী নেপালের সেনাবাহিনী সদর দপ্তর। আর সেখানেই প্রায় ৫৩ টি তাঁবু তৈরি করা হয়েছে, যেখানে আপাতত ১০৮ জনকে রাখার ব্যবস্থা করা যাবে বলে জানিয়েছে নেপাল সরকার। জরুরী সময় কালে কিভাবে এই সমস্ত রোগীদের সামলাবেন তা নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীকে।

তারা একেবারেই প্রস্তুত সব দিক থেকে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করার জন্য। রোগ সামলানোর জন্য যে তাঁবুগুলো রাখা হয়েছে, তার সবই চীন সরকারের পাঠানো। কিন্তু এই তাঁবু গুলোকে যথাসময়ে তৈরি করে একেবারে এই ভাইরাস মোকাবিলার জন্য প্রস্তুত করে নেপাল সরকার যে কোন দেশের কাছে একটা অসাধারণ উদাহরণ হয়ে থাকবে। নেপাল যা করেছে তার সত্যি এক কথায় অনবদ্য। যা দায়িত্বশীল দেশ হিসাবে প্রতিটি দেশের এমন করণীয় উচিত ছিল। বিশেষ করে ইতালি যদি একটু দায়িত্ব নিয়ে কয়েক দিন আগে থেকে ব্যবস্থা নিত, তাহলে হয়তো এতটা মহামারীর আকার ইতালিতে ধারণ করত না।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk
Tags: corona virus

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026