জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার প্রতিবাদে ভারতে হামলা চালানোর হুমকি দিল বেশ কয়েকটি সংগঠন। বেশ কিছুদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি গোষ্ঠীগুলোর সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানের মাটিকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে আবার জঙ্গি কার্যকলাপ শুরু করেছে জঙ্গিগোষ্ঠীগুলো। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর মদতে শুরু হয়েছে ভারত বিরোধী বিক্ষোভ।
জঙ্গি সংগঠনগুলি পাক অধিকৃত কাশ্মীরের মাটিকে ব্যবহার করে একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে সরাসরি ভারতে আক্রমণের হুমকি দেওয়া হয়েছে। হিজবুল মুজাহিদিন ও ইউনাইটেড জিহাদ কাউন্সিল এই হামলায় নেতৃত্ব দিতে পারে বলে গোয়েন্দা সূত্রের খবর। মুজাফফরাবাদের বিক্ষোভ মিছিল থেকে ভারত বিরোধী তীব্র ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করে জঙ্গি নেতারা। হিজবুলের দুই মাথা খালিদ সইফুল্লা ও নইব আমির এই বিক্ষোভে নেতৃত্ব দেয়। সেখানেই ভারত থেকে হিন্দুত্ব মুছে ফেলার ডাক দেওয়া হয়।
ভারতের বিভিন্ন জায়গায় ধারাবাহিক হামলার ছক কষছে জঙ্গি সংগঠনগুলো। এই বিষয়ে সতর্কতা জারি করেছে গোয়েন্দা দপ্তর। বাড়ানো হয়েছে কাশ্মীরের নিরাপত্তা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…