মজাদার পানীয় পরিবেশনে গ্লাসে লেবুর টুকরা দেখতে বেশ লাগে। তবে সেটা জীবাণুপূর্ণ হওয়ার সম্ভাবনাও থাকে।
২০০৭ সালে দা জার্নাল অব এনভাইরোনমেন্টাল হেলথ’য়ে প্রকাশিত একটি গবেষণার আলোকে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, লেবুর খোসা নানান জীবাণু ও ভাইরাস বহন করতে পারে।
যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল এনভাইরনমেন্টাল হেল্থ অ্যাসোসিয়েশন’ পরিচালিত এই গবেষণায় ২৭টি রেস্তোরাঁ থেকে সংগ্রহীত ৭৬টি লেবুতে জীবাণু ও অন্যান্য ময়লা পাওয়া যায় যা মানব শরীরে নানান রোগ ও অসুস্থতার সৃষ্টি করে।
গবেষণার ফলাফল হল- প্রায় ৭০ শতাংশ লেবুর টুকরায় ভাইরাস, ব্যাক্টেরিয়া এবং অন্যান্য অনুজীব পাওয়া গেছে। গবেষণা থেকে প্রমাণ হয় যে, যদিও লেবু প্রাকৃতিক জীবাণু নাশক তবুও এর থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে।
জুস বা অন্যান্য পানীয় পরিবেশন করতে যে লেবুর টুকরা ব্যবহার করা হয় তাতে পরিবেশিত খাবারের চেয়ে অনেক বেশি ব্যাক্টেরিয়া থাকে। পর্যবেক্ষণে আরও জানা যায়, রেস্তোরাঁগুলোতে খাবার পরিবেশনের সময় গ্লাভ্স ছাড়াই ধরা হয়। ফলে তাদের হাতের জীবাণু ও ময়লা সহজেই খাবারে প্রবেশ করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…