জীবনযাপন

যেসব সম্পর্কে ঝগড়া আছে, তাদের মধ্যেই প্রেম বেশি, অবাক হলেও এটাই সত্যি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রেমে আর পাঁচটা জিনিসের মতো ঝগড়া থাকবে এটা তো স্বাভাবিকই। কিন্তু মনোবিজ্ঞানী দের মতে যাদের প্রেমে ঝগড়া যত বেশি তাদের প্রেমটা ততটাই শক্ত। ততটাই শক্ত তাদের সম্পর্কের বন্ধন। অনেকের শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। মনের মানুষের সাথে তুমুল ঝগড়ার পর যখন রেগে গিয়ে যোগাযোগ করা বা কথা বলা বন্ধ করে দেয়, আর তারপর সব ভুলে নিজেই যখন আবার ফোন করেন, আর তখনই ঝগড়াকে বুড়ো আঙুল দেখিয়ে জিতে যায় প্রেম।

মনোবিজ্ঞানীদের মতে দম্পতি দের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো এড়িয়ে যাওয়া। তারা ভাবে কিন্তু মুখে কিছুই বলেন না, যতক্ষণ পর্যন্ত না সেটা অসহ্যকর পর্যায়ে চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত না। তারা এই কথোপকথন গুলো এড়িয়ে যান এটাই ভেবে যে, বললে হয়তো অনেক কিছু হতে পারে, কিন্তু তারা এটা বোঝেনা যে, না বললেও অনেক কিছুই হতে পারে।

এই বিষয়ে একাধিক মার্কিন গবেষণাতেও একই জিনিস দেখা গেছে। ৫০ শতাংশের বেশি মার্কিন দম্পতি বলেছেন যে, সপ্তাহে অন্তত একদিন তাদের মধ্যে ভালো করে ঝগড়া হলে তাদের পারস্পরিক যোগাযোগ, ভালবাসা বেশি থাকে। পরস্পরের কাজ নিয়ে, ভাবনা নিয়ে প্রশ্ন তোলা, তার সমালোচনা করা, অভিমান করা, এইসব সম্পর্ককে অনেক ভালো রাখে। তাই ঝগড়া নিয়ে চিন্তিত হবেন না, এটা নিজেদের মধ্যে প্রেম বাড়াচ্ছে বই কমাচ্ছে না।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026