ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : শিশুরা ফুলের সমান। শিশুরা নানা রকম দুষ্টুমি করে থাকে। এবং দুষ্টুমি করার সময় তারা অনেক মিথ্যা কথাও বলে থাকে। যদি আপনাদের সামনে কোনদিন মিথ্যে কথা বলতে শুনেন তাহলে তার সেই অভ্যাসটি বাড়তে না দিয়ে তাকে তখনই সেখানেই থামিয়ে দেওয়া উচিত। কারণ তার অভ্যাসটি যদি দিন দিন বাড়তে থাকে তাহলে পরবর্তী সময়ে আর সেই অভ্যাসটি বদলানো হয়তো সম্ভব হবে না।
বোল্ডস্কাই জীবনধারা বিষয়ক ওয়েবসাইটে শিশুদের মিথ্যে কথা বলার এই অভ্যাসটি বদলানোর কিছু উপায়ের কথা বলেছেন। আসুন জেনে নিই সেই কৌশল গুলি কি কি–
১) শিশু যখন মিথ্যা কথা বলে তখন অনেকেই আছে যে তাকে মারধর করতে শুরু করে। কিন্তু এটা একদমই ঠিক না। যখন সে কোন মিথ্যে কথা বলবে তখন মিথ্যে কথা বলার পেছনের কারণটি জানার চেষ্টা করুন। তাকে খোলামেলাভাবে জিজ্ঞেস করুন যে সে কেন মিথ্যা কথা বলছে এবং সে কি চাইছে?? অযথা মারধর করবেন না ।মারধর অনেক সময় শিশুদের ওপর কুপ্রভাব ফেলে।
২) শিশুরা জানেনা যে কোনটা ভুল এবং কোনটা ঠিক। তাকে কোনটা ভুল এবং কোনটা ঠিক বোঝানোর দায়িত্বটা বড়োদেরই।সুতরাং তাকে বোঝাতে হবে যে কেন মিথ্যা কথা বলাটা ঠিক না। এবং মিথ্যে কথা বললে কি কি ক্ষতি হতে পারে সে বিষয়েও তার সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। মারধর বকাঝকা না করে তাকে শান্ত ভাবে বোঝাতে হবে যে মিথ্যা কথা বলাটা একদমই ঠিক নয়।
৩) শিশুরা একটুতেই ভয় পেয়ে যায়। সুতরাং সে কেন মিথ্যা কথা বলছে এটি আপনাকে শান্তভাবে জিজ্ঞাসা করতে হবে ।আপনি তাকে মারবেন না এবং বকবেন না এই কথাটা তাকে বোঝান ।এবং তাকে যখন কোন কথা জিজ্ঞাসা করবেন তখন আপনি শান্তভাবে থাকুন ।এবং শান্তভাবে তাকে কথাটা জিজ্ঞাসা করুন। তাকে ভালবাসুন ।তাহলে সে আপনাকে ভয় না পেয়ে আপনাকে সত্যি কথাটা বলে দেবে। নয়তো আপনাকে যদি ভয় পেতে থাকে তাহলে আপনাকে সে সত্যি কথাটা বলতে পারবে না।
শিশুর সাথে সবসময় বন্ধুসুলভ আচরন করুন। অযথা মারধর করবেন না। তার কথাটা বোঝার চেষ্টা করুন। সে কেন মিথ্যা কথা বলছে সেটিও আগে ভালভাবে বোঝার চেষ্টা করুন। তার সাথে সব কথা খোলামেলা আলোচনা করুন ।তাহলে দেখবেন এই অভ্যাসগুলি ধীরে ধীরে বদলাতে থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…