অপারেশন টেবিলে অচেতন অবস্থায় শুয়ে রয়েছেন রোগী। আর তাঁর সামনেই গান চালিয়ে অস্ত্রোপচারের সরঞ্জাম হাতে নিয়ে দেদার নাচানাচি করে চলেছেন চিকিৎসক উইন্ডেল বউট ও তাঁর সহকারীরা! আবার নাচের ফাঁকেই মাঝে মধ্যে অস্ত্রোপচারের কাজও সেরে নিচ্ছেন তাঁরা।
অস্ত্রোপচারের কাজটা যেকোনও চিকিৎসকের কাছেই চ্যালেঞ্জিং। রোগীকে সুস্থ, স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কঠিন লড়াই করেন চিকিৎসক। আর সে কারণে অনেক সময়ই অস্ত্রোপচারের আগে রোগীকে সাহস জোগাতে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন চিকিৎসক।
কিন্তু চাপ কাটাতে ডক্টর উইন্ডেল বউট যা করেন, তাতে তাঁকে বারবারই বিতর্কের মুখে পড়তে হয়। ডাক্তারের পোশাক গায়ে চাপিয়ে তাঁর অদ্ভুত সব কাণ্ডকারখানার জন্য ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। আর এবার নিজেকে আরও একবার ছাপিয়ে গেলেন তিনি।
ভিডিওটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভাববেন, এমনটাও সম্ভব? আটলান্টা বোর্ডের শংসাপত্র প্রাপ্ত এই চর্মরোগ বিশেষজ্ঞের ভিডিওগুলি চমকে দেওয়ার মতোই। তেমনই একটি নতুন ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন ডক্টর উইন্ডেল। যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…