গত শুক্রবার, দুপুর ২ টো ১৫ থেকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সারদাকাণ্ডে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সারদা কেলেঙ্কারি মামলায় তলব করা হয় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শুক্রবার তিনি হাজিরা দেবেন না বলে প্রথমে জানা গিয়েছিল। তবে দুপুরে সিবিআই দফতরে আসেন তিনি। সিবিআই দফতর আসতে দেখা যায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকেও। সিবিআই দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, “আমাকে ব্যক্তিগতভাবে তলব করা হয়নি। সংগঠনগতভাবে ডাকা হয়েছিল।” জানা গিয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’ সংক্রান্ত বিষয়েই জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে। উল্লেখ্য, তৃণমূলের এই মুখপত্রের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে ফের ডাকা হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। তার বয়ানে অসঙ্গতি ধরা পড়লে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…