অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর এই প্রথম কড়া চ্যালেঞ্জের মুখে পড়ল মোদি সরকার। কেন্দ্রের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সহ ছয় জন প্রাক্তন সেনা আধিকারিক। পাশাপাশি, এই নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কাশ্মীর পুনর্গঠন বিলটিকেও চ্যালেঞ্জ জানান তাঁরা।
কাশ্মীর বিলকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা এই ছয়জন প্রাক্তন সেনা আধিকারিক হলেন, ভারতীয় বায়ুসেনার প্রাক্তন এয়ার ভাইস মার্শাল কপিল কাক, প্রাক্তন মেজর জেনারেল অশোক মেহতা, প্রাক্তন আইএএস অফিসার হিন্দল হায়দার ত্যবজি, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জম্মু ও কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত রাধা কুমার, পঞ্জাব ক্যডেটের আইএএস অফিসার অমিতাভ পাণ্ডে এবং স্বরাষ্ট্র সচিব গোপাল পিল্লাই।
৬ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পরদিনই আইনজীবী এমএল শর্মা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেন। এরপরও বেশ কয়েকটি মামলা দায়ের হয় কাশ্মীর বিলকে চ্যালেঞ্জ করে। তবে প্রতি ক্ষেত্রেই কোন না কোন ত্রুটি থেকে গিয়েছে। আইনজীবীদের ত্রুটিমুক্ত পিটিশন জমা করার নির্দেশ দেন বিচারপতি। এরই মাঝে ছয় প্রাক্তন সেনা কর্তার দায়ের করা মামলায় চাপ বাড়ছে কেন্দ্র সরকারের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…