সিবিআই নারদা তদন্তে কাকে ডাকল, দেখুন

রাজীব ঘোষ: নারদাকান্ডে তদন্তের জন্য ফের ম‍্যাথু স‍্যামুয়েলকে ডেকে পাঠালো সিবিআই।ইতিমধ্যে সিবিআইয়ের অফিসাররা নারদা তদন্তে বিভিন্ন রাজনৈতিক নেতা, বিধায়ক সহ অন্যান্যদের জেরা করেছেন।বিশেষ করে রাজ‍্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক, সাংসদ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করেছে।এবার ফের নারদার তদন্তের জন্য ম‍্যাথু স‍্যামুয়েলকে ডেকে পাঠিয়েছে সিবিআইয়ের আধিকারিকরা।সিবিআই সূত্রে খবর, নারদাকান্ডে ম‍্যাথু স‍্যামুয়েলের আইফোনের সঙ্গে একটি ক‍্যামেরা সংযুক্ত ছিল।নারদা স্টিং অপারেশনের সব ফুটেজ আইফোনের ওই লুকানো ক‍্যামেরার মাধ্যমে তোলা হয়েছিল।সম্প্রতি সিবিআইয়ের অফিসাররা জানতে পেরেছেন নারদার স্টিং অপারেশনে আইফোনের সঙ্গে একটি লুকানো ক‍্যামেরা ব‍্যবহার করা হয়েছে।ওই ক‍্যামেরা ইয়ারফোনের ইনপুট পয়েন্টে দিল্লির এক ব‍্যবসায়ী ইনস্টল করে দিয়েছিলেন।

এই বিষয়ে জেরা করার জন্য ম‍্যাথু স‍্যামুয়েলকে ২৮ শে আগস্ট দিল্লিতে সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে।দিল্লির ওই ব‍্যবসায়ী ক‍্যামেরা ইনস্টলের কথা অস্বীকার করেছেন।তাই ফের ম‍্যাথু স‍্যামুয়েলকে জেরা করতে চায় সিবিআই।নারদাকান্ডে রাজ‍্যের তৃণমূল বিধায়ক, সাংসদ সহ রাজ‍্যের পঞ্চায়েত ও পরিবহন দফতর, কলকাতা করপোরেশনের আধিকারিকদের সিবিআই ইতিমধ্যে নোটিশ পাঠিয়ে জেরা করেছে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত কলকাতা করপোরেশনের ভিআইপি করিডরের দায়িত্বে থাকা আধিকারিকদের সিবিআই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে।সিবিআই নারদার স্টিং অপারেশনে আইফোনের সঙ্গে সংযুক্ত লুকানো ক‍্যামেরার ব‍্যাপারে ওই ব‍্যবসায়ীর সঙ্গে ম‍্যাথু স‍্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চলেছে বলে সিবিআই সূত্রে খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026