সুরজিৎ দাস: অবশেষে জল্পনার অবসান ঘোষণা করা হলো ভারতীয় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম। প্রত্যাশা মতোই বোলিং কোচের পদে বহাল হলেন ভরত অরুণ তার আমলেই বোলিং বিভাগে অসাধারণ সাফলতা লাভ করে টেস্ট,ওয়ানডে ও টি টোয়েন্টি তে ভারতীয় বোলিং প্রশংসার দাবী রাখে তাই বোলিং কোচ হিসেবে তার নামের পাশেই শিলমোহর পড়লো। অপরদিকে ফিল্ডিং কোচ করা হলো আর শ্রীধর কে এর আগেও তিনিই দায়িত্ব এ ছিলেন তাই তাকেই ধরে রাখলো বিসিসিআই। অপরদিকে সব জল্পনা যে বিভাগ কে নিয়ে অর্থাৎ ব্যাটিং বিভাগে ঘটলো বড়োসড়ো রদবদল বিশ্বকাপ এ ভারতের ব্যাটিং বিপর্যয় এর পর কাঠগড়ায় উঠেছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার এবার তাকে সরিয়ে দেওয়া হলো ব্যাটিং বিভাগ থেকে ভারতের নতুন ব্যাটিং কোচ হলেন ৫০ বছর বয়সী দেশের প্রাক্তন ব্যাটসম্যান বিক্রম রাঠোর। দেশের জার্সিতে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে বিক্রমের তাই তাকেই চুড়ান্ত করলো বিসিসিআই। অপরদিকে দলের ফিজিওর পদে যোগ দিচ্ছেন নীতিন প্যাটেল। অপরদিকে দলের প্রশাসনিক ম্যানেজার এর ইন্টারভিউ নেওয়া হবে তারপর সেই পদে লোক নেওয়া হবে তবে সেই পদের জন্য সুব্রহ্মণ্যম ই বেশি এগিয়ে আছে। এখন দেখার এই নতুন ম্যানেজামেন্ট নিয়ে কি সাফলতা অর্জন করতে পারে ভারত সেটাই এখন দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…