সোমনাথ বিশ্বাস: শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা শিশুর বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। যে সকল শিশুরা মায়ের দুধ খাওয়া থেকে বঞ্চিত হয়, তারা শারীরিক ভাবে দুর্বল হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। জন্মের প্রথম ছ’মাস এই দুধেই জীবন খোঁজে শিশু। তবু আজও অনেক মা-ই সন্তানকে স্তন্যপান করাতে আগ্রহী নন। তারা শিশুকে টিনড মিল্কে বড় করেন। আর এর ফলেই বাড়ছে অপুষ্টি।
অনেক মা-ই বলছেন যে, ব্রেস্টফিড করালে ফিগার নষ্ট হয়ে যায়, তার জন্যে তারা শিশুকে স্তনপান করান না। যেসব মায়েরা চাকরি করেন তাদের মতে আবার, মাতৃত্ব কালীন ছুটির মেয়াদ খুবই কম হয়। তাই চেয়েও সবসময় করানোর সুযোগ হয় না। কিন্তু একটি শিশুর প্রথম ৬ মাসের জন্যে মায়ের দুধের বিকল্প নেই। মায়ের দুধের মতো পুষ্টি তারা টিনড মিল্কে পায় না। ফলে তাদের মধ্যে দেখা যায় অপুষ্টি, রোগ প্রতিরোধের ক্ষমতা প্রবল ভাবে কমে যায় সেই সমস্ত শিশুর।
পরিসংখ্যান অনুযায়ী শহর এলাকায় ৭০ শতাংশ মা তাদের শিশুদের স্তনপান করান। কিন্তু ৩০ শতাংশ বিভিন্ন কারণে আজও তাদের শিশুদের স্তনপান করানো থেকে বিরত আছেন। চিকিৎসকদের মতে সচেতনতাই এক্ষেত্রে একমাত্র উপায়। সামাজিক ভাবে সচেতনতা না বাড়ালে এ বিষয়ে সমস্যা চলতেই থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…