স্বপ্ন ভঙ্গ ইস্টবেঙ্গলের!

সুরজিৎ দাস: ডুরান্ডের ফাইনালে যাওয়া আর হলো না লাল হলুদের যুবভারতীতে গোকুলামের বিরুদ্ধে ম্যাচে ১-১ অমীমাংসিত শেষ হলেও টাইব্রেকার এ ২-৩ ব্যবধানে হারতে হলো ইস্টবেঙ্গল কে। এদিন ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল শুরু করে ইস্টবেঙ্গল লাল হলুদ গর্জনে গোটা স্টেডিয়াম তখন কাঁপছে এর মাঝেই সামাদ আলি মল্লিকের চোখ ধাঁধানো দূরপাল্লার শটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথামার্ধ জুড়ে খুঁজেই পাওয়া গেলো না মার্কাস জোসেফ কে। দ্বিতীয়ার্ধ এ দল অনেক বেশি ডিফেন্সিভ হয়ে যায় ফলে আক্রমণে ঝাঁঝ বাড়ায় গোকুলাম তবুও ইস্টবেঙ্গল এর জমাট রক্ষণের কাছে বারবার ব্যর্থ হতে হয় তাদের। খেলা যখন প্রায় জিতে নিয়েছে ইস্টবেঙ্গল সেই সময় মেহতাবের ভুলে পেনাল্টি ও তা থেকে মার্কাসের গোল খেলায় রাখে ইস্টবেঙ্গল।

লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মেহতাব এরপর দশ জনের ইস্টবেঙ্গল কতোটা ভয়ঙ্কর তা দেখলো গোটা যুবভারতী এক্সট্রা টাইম মিলিয়ে ১২০ মিনিট ধরে গোকুলাম কে মাঠেই বেধে দিলো ইস্টবেঙ্গল ডিফেন্স। একা কোলাডো ও পিন্টু ছাড়া সবাই তখন নিচে ব্রুনো পেলিসারি নামার পর আক্রমণে ঝাঁঝ বাড়ে গোকুলামে কিন্তু গোলমুখ আর খুলতে পারে নি তারা। গোলের নীচে মির্শাদ এদিন এক কথায় অনবদ্য অপরদিকে বুক চিতিয়ে লড়াই করে যায় কাশিম ও তার সতীর্থ রা। খেলা পেনাল্টি তে গড়ালে ডিকা, কোলাডো ও নাওরেমের পেনাল্টি মিস এদিন ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়।

২-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে চলে গেলো গোকুলাম কেরালা কিন্তু লাল-হলুদ লড়াই সবার মন জয় করে নিলো। যদিও ম্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে তবে সেসব আর ভাবতে চান না টিম ইস্টবেঙ্গল তাদের মূল লক্ষ্য এখন আই লিগ। অপরদিকে আজ অপরম্যাচে নামবে মোহনবাগান ও রিয়েল কাশ্মীর এই ম্যাচের জয়ী দল খেলবে গোকুলামের বিরুদ্ধে মেগা ফাইনালে আগামী ২৪ আগস্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026