রাজীব ঘোষ: শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীকে ঘিরে সারা দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসব উদযাপন করা হচ্ছে।রাজ্যের সমস্ত জায়গায় নাম সংকীর্তন, মিছিল, শোভাযাত্রার মাধ্যমে জন্মাষ্টমী পালন করা হচ্ছে।হিন্দুদের উৎসব জন্মাষ্টমীতে এবার মুসলিম সম্প্রদায়ের মানুষেরাও সামিল হয়ে এক নতুন নজির তৈরী করলেন।এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলায়।সেখানে জন্মাষ্টমীর দিন শুক্রবার হিন্দুদের একটি মিছিল বের হয়।সেই মিছিলে ভক্তদের মিষ্টিমুখ করালেন মালদহ জেলার মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।জন্মাষ্টমীর মিছিলে অংশ নিয়েছেন মালদহ জেলার বিজেপি সাংসদ, কংগ্রেস বিধায়ক এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা।মালদহ শহর পরিক্রমা করে জন্মাষ্টমীর মিছিলটি জাতীয় সড়কের চৌরঙ্গী মোড় পর্যন্ত আসে।
মিছিলে প্রচুর হিন্দু ভক্তদের সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করেছিলেন।সেই সমস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথায় হিন্দু মুসলিম একসাথে পাশাপাশি এই দেশে বসবাস করবে এটাই চাই।সাংসদ খগেন মুর্মু বলেন, ভগবান শ্রীকৃষ্ণ শান্তি ও সম্প্রীতির প্রতীক।এই পৃথিবীতে সব ধর্মের ও সব স্তরের মানুষ একসাথে বসবাস করবে এটাই শ্রীকৃষ্ণ চেয়েছিলেন।কংগ্রেসের নেতৃত্ব বলেন, সকলের উচিত হানাহানি না করে শান্তি ও সম্প্রীতি রক্ষা করা।তাই আমরা সম্প্রীতির উৎসবে অংশগ্রহণ করেছি।এই মিছিলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক অংশগ্রহণ করে শান্তি ও সম্প্রীতি রক্ষা করার কথা বলেন।স্বাভাবিক ভাবেই রাজ্যের মালদহ জেলায় হিন্দুদের জন্মাষ্টমীতে মুসলিম সম্প্রদায়ের মানুষের সামিল হওয়ার ঘটনা এক নজির সৃষ্টি করলো।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…