বলিউড

৫০০ টাকার বিনিময়ে আলিয়া করতেন এই কাজ, সত্যি সামনে আনলেন বাবা মহেশ ভাট

আলিয়া ভাট বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এই মুহূর্তে মিডিয়াতে নিজের মা হওয়ার সূত্র ধরেই চর্চায় রয়েছেন তিনি। রণবীর কাপুর ও আলিয়া ভাট একটি ছবি শেয়ার করে নিজের ভক্তদের পাশাপাশি সমগ্র নেটদুনিয়াকে নিজেদের অভিভাবক হওয়ার কথা জানিয়েছিলেন কয়েকদিন আগেই। সেই থেকেই মিডিয়াতে চর্চার শীর্ষে রয়েছেন এই তারকা জুটি। তবে আপাতত মহেশ ভাটের এক পুরনো মন্তব্য থেকেই জানা গিয়েছে মাত্র ৫০০ টাকার বিনিময়ে পরিচালকের কোন কাজগুলি করে দিতেন আলিয়া ভাট!

আগে একটি সাক্ষাৎকারে মহেশ ভাট নিজেই জানিয়েছিলেন, আলিয়া তার বেশ কিছু কাজ করে দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নেন। শুরুতে একথা নেটনাগরিকদের একাংশকে অবাক করেছিল। তবে আসল সত্যিটা হল অভিনেত্রী মহেশ ভাটের গা, হাত, পা টিপে দেওয়ার জন্য তার কাছ থেকে ৫০০ টাকা করে নিতেন। বলিউডের এই স্বনামধন্য পরিচালক যে এই কথাটি মজার ছলেই সকলের সামনে বলেছিলেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আপাতত এই সত্যিই সামনে এসেছে সকলের, যা শুনে বেজায় মজা পেয়েছেন তার ভক্তরাও।

এই মুহূর্তে ‘ব্রহ্মাস্ত্র’এর সূত্র ধরেই মিডিয়াতে চর্চার আলোয় অভিনেত্রী। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা মিলবে তার। এই ছবিতেই প্রথমবারের জন্য দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে। তাদের একসাথে পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছেন তাদের অগণিত ভক্তরাও। আগামী শুক্রবার অর্থাৎ ৯’ই সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। এই ছবিতে মৌনি রায়, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো বড় বড় তারকাদেরও দেখা মিলবে। উল্লেখ্য, খুব শীঘ্রই হলিউডে ডেবিউ হতে চলেছে আলিয়া ভাটেও। জানা গেছে, ‘হট অফ জন’ ছবির হাত ধরেই হলিউডে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গেছে বলেও জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বাসিত তার ভক্তরাও। হলিউডের পর্দায় অভিনেত্রীকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তারাও।

Note: প্রতিটি ছবি প্রতীকী (ছবির উৎস: গুগল)
Disclaimer: ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই খবরটি তৈরি করা হয়েছে। bharatbarta তার পক্ষ থেকে এটি নিশ্চিত করে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026