খেলা

Asia Cup 2022: টানা ২ ম্যাচে হেরেও ফাইনালে উঠতে পারে ভারত, দেখে নিন জটিল সমীকরণ

নেতৃত্ব বদলালেও ফলাফল বদলাইনি ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মার হাত ধরে এশিয়া কাপে শিরোপা অর্জনের স্বপ্ন দেখেছিল টিম ইন্ডিয়া। তবে সেই স্বপ্ন কার্যত দূঃস্বপ্নে পরিণত করেছে পাকিস্তান এবং শ্রীলংকা। সুপার-৪ এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে এশিয়া কাপের মেগা আসর থেকে বাড়ি ফেরা কার্যতনিশ্চিত টীম ইন্ডিয়ার। তবে ভারতের সামনে এখনও সূক্ষ্ম সমীকরণ উপলব্ধ রয়েছে, যার মাধ্যমে চলতি বছর এশিয়া কাপের ফাইনাল খেলতে পারে রোহিত শর্মারা।

টানা দুই ম্যাচে জয় নিশ্চিত করে প্রথম দল হিসেবে চলতি বছর এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলংকা। বর্তমানে সুপার-৪ এর পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ফাইনালে প্রবেশের জন্য এখনও ২ ম্যাচ খেলার সুযোগ পাবে বাবর আজমরা। তবে যদি পাকিস্তান নিজেদের বাকি থাকা দুটি ম্যাচ তথা শ্রীলংকা এবং আফগানিস্তানের বিরুদ্ধে পরাস্থ হয় সেক্ষেত্রে ফাইনালে জায়গা নিশ্চিত করতে পারবে টিম ইন্ডিয়া।

তবে ফাইনালের প্রবেশের জন্য নিজেদের বাকি থাকা একটি ম্যাচে যথা সম্ভব ব্যবধানে জয় নিশ্চিত করে রান রেট বাড়াতে হবে। আজ এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আফগানিস্তান। আজকের ম্যাচে পাকিস্তান জয় নিশ্চিত করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা চলতি বছর শ্রীলংকার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে লড়াই করবে। তবে সূক্ষ্ম সূযোগে ভারতকে এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে এখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ১৭৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত। তবে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য বিশাল লক্ষ্য মাত্রা অর্জন করে নেয় লঙ্কান বাহিনী।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026