নিউজ

প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনায় যুবকরা প্রতিমাসে পাবেন ৩৪০০ টাকা! জানুন আসল সত্যতা

সাধারণ মানুষের সুবিধার জন্য কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প প্রায় প্রতিনিয়ত নিয়ে আসছে। সেটা নির্বাচনী চমক হোক কি পার্টি প্রোপাগান্ডা, আখেরে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় গোটা দেশজুড়ে মোদি সরকারের তত্ত্বাবধানে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ নিধি ইত্যাদি প্রকল্প। এতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর উপযোগীরা টাকাও পাচ্ছেন। সম্প্রতি আবার জানা গিয়েছে প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার অংশ হিসেবে দেশের প্রত্যেকটি যুবককে প্রতিমাসে ৩৪০০ টাকা করে দেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে এখন সুপারভাইরাল এই প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার খবর। সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় উঠেছে যে এবার প্রত্যেক যুবক মোদি সরকারের তরফ থেকে প্রতি মাসে ৩৪০০ টাকা করে পেয়ে যাবে। তবে সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল তথ্য কি সত্যিই সত্য? এই নিয়ে দ্বন্দ্ব চলছিল ইতিমধ্যেই। এবার প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনা আদেও সত্য না স্ক্যামারদের চাল তা জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল তথ্য নিয়ে ফ্যাক্ট চেক করে সত্যতা যাচাই করেছে। এতে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী জ্ঞানবীর যোজনার অন্তর্গত যুবকরা প্রতি মাসে যে ৩৪০০ টাকা পাবেন এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। সরকারি সংস্থার পক্ষে সাধারণ মানুষকে জানানো হয়েছে যে বার্তাটি সম্পূর্ণ মিথ্যা এবং এই ধরনের কোনো বার্তার জন্য নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। অনেকেই মানুষ ঠকানোর জন্য সরকারি স্কিম এর মত নাম করে ফাঁদ পাতে। এইসব লিংকে ক্লিক করলে আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা চুরি যেতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026