নিউজ

কেরলে অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ জন

কেরলে গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে। হাতি মৃত্যুর ঘটনায় ওই ব্যক্তি বাজি সরবরাহ করেছিল বলে অভিযোগ। কেরলের বনমন্ত্রী জানিয়েছেন একথা। গতকালই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, হাতি মৃত্যুর ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তারপরই আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

কেরলের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিস্ফোরক সরবরাহ করেছিলেন। বাকি সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গত সপ্তাহে কেরলের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে একটি গর্ভবতী হাতি খাবারের সন্ধানে লোকালয়ের কাছাকাছি চলে আসে। সেখানে গ্রামবাসীরা তাকে বাজি ভর্তি একটি আনারস খেতে দেয়। আনারসটি খাওয়ার পর হাতিটির মুখের মধ্যেই বাজিগুলো ফেটে যায়।

এই অবস্থায় হাতিটি কয়েকদিন জঙ্গলের মধ্যে ঘোরে, শেষে যন্ত্রণা কমাতে একটি নদীতে নেমে দাঁড়িয়ে থাকে এবং সেখানেই মারা যায়। এই ঘটনা সামনে আসার পর দেশ জুড়ে অপরাধীদের শাস্তির দাবি ওঠে। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের তরফেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সেইমতো গতকাল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের জানান, তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। তারপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026