বিনোদন

ফিরে আসছে জবা, শ্রীময়ী, কৃষ্ণকলি, ১০ই জুন শুরু হচ্ছে সিরিয়ালের শ্যুটিং

কৌশিক পোল্ল্যে: সিরিয়াল প্রেমীদের জন্য এ এক বিরাট সুখবর। আবারো টিভির পর্দায় ফিরতে চলেছে বর্তমান সময়ের চলতি ধারাবাহিকগুলি, লকডাউনে যেগুলির কাজ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। এবার আনলক ওয়ানে প্রথম ধাপে ১০ই জুন থেকেই বাংলার ধারাবাহিকগুলির শ্যুটিং শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালই এই মর্মে বাংলার সমস্ত স্টুডিওপাড়ার সংগঠনগুলির কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়ে গেল।

ধারাবাহিকের শ্যুটিং শুরু হবার সিদ্ধান্ত নেওয়া হলেও সিনেমা বা সিরিজ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া হয়নি বলে জানা গিয়েছে, ধাপে ধাপে সবকিছু শিথিল হবে এমনটাই সূত্রের খবর। যদিও সিরিয়ালের শ্যুটিং ফ্লোরে মানতে হবে বেশ কিছু নিময়। একটি শিফটে ছয় জনের বেশি শিল্পী নিয়ে কাজ করা যাবে না। শ্যুটিং চলাকালীন সেটে ৩৫ জনের বেশি লোকের কেউ থাকতে পারবেন না। টেকনিশিয়ান, স্টুডিওকর্মী, স্পটবয় কারোর চাকরি যাবে না। শ্যুটিং চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে চিকিৎসার ব্যয়ভার গ্রহন করবে রাজ্য সরকার।

গতকাল রাতেই সিরিয়াল সংক্রান্ত এই বিজ্ঞপ্তি জারি করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। শ্যুটিং শুরু হবার পর আশা করা হচ্ছে নতুন পর্বের সম্প্রচার আগামী ১৫ই জুন থেকে শুরু হবে। যদিও নতুন পর্বের সম্প্রচার শুরু করার সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলার বানিজ্যিক চ্যানেলগুলিতে বেশ কিছু পুরোনো ধারাবাহিক রমরমা বাজার ধরে ফেললেও সাধারন মানুষ তাকিয়ে বন্ধ হয়ে যাওয়া চলতি ধারাবাহিকগুলির দিকে। শ্যুটিং চালু হলেই বাঙালির সন্ধ্যের ড্রয়িংরুমে আবারো ফিরবে জবা, শ্রীময়ী, কৃষ্ণকলি, মোহর, রাসমণি, সর্বমঙ্গলারা। ফলে সিরিয়াল প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হল বলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026