বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আজ, জেনে নিন কোথায়, কিভাবে দেখা যাবে
এ বছরের প্রথম চন্দ্রগ্রহণটি দেখা গিয়েছিল জানুয়ারি মাসে। একই বছরের মধ্যে এবার দ্বিতীয় বারের জন্য দেখা যাবে আজ ৫ ই জুন। শুক্রবার রাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণটি। দীর্ঘ সময় ধরে দেখা গ্রহণ। ৫ ই জুন চন্দ্রে গ্রহণ লাগার পর তা ছাড়বে পরদিন ৬ ই জুন। ৫ ই জুন ভারতীয় সময় রাত ১১ টা ১৫ মিনিটে শুরু হবে গ্রহণ। চলবে ৬ ই জুন রাত ২ টা ৩৪ মিনিট পর্যন্ত। মধ্যরাত ১২ টা ৫৪ মিনিটে সবচেয়ে স্পষ্ট দেখা যাবে গ্রহণের প্রভাব।
ভারতের পাশাপাশি রাশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া ও আফ্রিকার মানুষ এই গ্রহণ দেখতে পাবেন। এটাই এ বছরের শেষ চন্দ্রগ্রহণ নয়। এরপর আবারও চন্দ্রগ্রহণ দেখা যাবে জুলাই ও নভেম্বর মাসে। এই গ্রহণ দেখা যাবে খালি চোখেও। এতে চোখের কোন সমস্যা না হলেও টেলিস্কোপের সাহায্যে দেখলে আরও বেশি স্পষ্ট দেখা যাবে গ্রহণ।
তবে বিজ্ঞানীরা জানিয়েছেন এই চন্দ্রগ্রহণ আসলে উপচ্ছায়া গ্রহণ। এতে চাঁদের আকারের পরিবর্তন তেমন দেখা যাবে না। শুধুমাত্র একটু হালকা হবে চাঁদের রং। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী এলেও একই সরলরেখায় না থাকলে এই উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হয়। এতে আঁধার নেমে আসে না, শুধু ফ্যাকাশে দেখায় চাঁদকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…